নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২৩ জনের মধ্যে মাদক মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন, মাদকসেবী ১৪ জন এবং দস্যুতার মামলায় ৪ জন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন রুপা বেগম (২১) ও মিনা আক্তার (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন হলেন মো. রুবেল, মো. জুবায়ের খন্দকার ও মো. সাদ্দাম।
দস্যুতার মামলায় গ্রেপ্তার চারজন হলেন মো. আমিনুল ইসলাম মানিক (২০), ইমন (১৯), আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯) এবং মো. সাব্বির (২০)।
অন্যদিকে মাদকসেবনের অভিযোগে শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০), আনোয়ার কাজী (৪২), বাবু প্রধানিয়া (২৫), আব্দুল্লাহ (৪০), ইমরান (৩০), টিটু (৪০), মো. ফাহিম ওরফে হিমেল (২০), মাসুম মোল্লা (৩৮), মো. হালিম (৩৫), রায়হান (২৯), নয়ন (২৭), ফারদিন আহাম্মেদ (২৬) ও মাছুম মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Tag: ইয়াবা ও গাঁজা উদ্ধার
-

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার