Tag: ঈদ উপলক্ষে বৈদেরবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • ঈদ উপলক্ষে বৈদেরবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    ঈদ উপলক্ষে বৈদেরবাজার ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদেরবাজার ইউনিয়নে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে।
    রবিবার (২৪ মে) সকালে বৈদেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভিজিএফ চাল তুলে দেন বৈদেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন জানান, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো ঈদ উপলক্ষে কিছুটা স্বস্তি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
    স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রম নিম্নআয়ের মানুষের জন্য ঈদ উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।