Tag: ঈদ উপলক্ষে সোনারগাঁও জাদুঘরের সময়সূচী ঘোষণা

  • ঈদ উপলক্ষে সোনারগাঁও জাদুঘরের সময়সূচী ঘোষণা

    ঈদ উপলক্ষে সোনারগাঁও জাদুঘরের সময়সূচী ঘোষণা

    নিউজ সোনারগাঁ: পবিত্র শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে  সাধারণ ছুটির কারণে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সাময়িকভাবে বন্ধ থাকবে।
    কর্তৃপক্ষ জানায়, ঈদের আগের দিন পর্যন্ত জাদুঘরটি বন্ধ থাকবে। তবে দর্শনার্থীদের বিনোদনের বিষয়টি বিবেচনায় রেখে ঈদের দিন সকাল থেকেই জাদুঘরটি আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
    ঘোষিত সময়সূচী অনুযায়ী ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন।
    জাদুঘর কর্তৃপক্ষ ঈদের ছুটিতে দেশ-বিদেশের দর্শনার্থীদের সোনারগাঁও জাদুঘর পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।