নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক আয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি তার বক্তব্যে এইচএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারের শিক্ষা উন্নয়ন ও সংস্কারমূলক পরিকল্পনাগুলো তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, খোন্দকার মোঃ সাদেকুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, এন. এম. নাসির উদ্দিন, প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়া এবং লে. কর্নেল উজ্জ্বল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো. শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আহসান পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালাহউদ্দিন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Tag: এইচএসসি-২০২৬ পরীক্ষা উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-

এইচএসসি-২০২৬ পরীক্ষা উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত