Tag: এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান

  • এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান

    এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন সিআইপি বজলুর রহমান

    সজীব হোসেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমআর গ্রুপের চেয়ারম্যান ও সিআইপি বজলুর রহমান।
    সাক্ষাৎকালে বজলুর রহমান নবনির্বাচিত প্রশাসক ফজলুল হকের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
    বজলুর রহমান বলেন, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে এফবিসিসিআই আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
    এ সময় দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, শিল্পখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং ব্যবসায়ী সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।