Tag: গর্বিত সোনারগাঁয়ের অংশ হতে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবো: গিয়াসউদ্দিন

  • গর্বিত সোনারগাঁয়ের অংশ হতে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবো: গিয়াসউদ্দিন

    গর্বিত সোনারগাঁয়ের অংশ হতে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবো: গিয়াসউদ্দিন

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বলেছেন, ঐতিহাসিক ও গর্বিত সোনারগাঁয়ের অংশ হতে তিনি এই আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।
    বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের টিপরদি পানাম ফুট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
    গিয়াসউদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জ যেহেতু নারায়ণগঞ্জ-৩ আসনের অংশ, তাই এখানে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়েই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
    তিনি আরও বলেন, আগে দল শিক্ষিত ও ত্যাগী নেতাদের মনোনয়ন দিত, যারা দীর্ঘদিন রাজনীতি করতে করতে পায়ের স্যান্ডেল ক্ষয় করেছে। কিন্তু বর্তমানে অর্থ ও চাঁদাবাজির বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন দেওয়া হচ্ছে।
    নিজের প্রার্থী হওয়ার পেছনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাতজন শিক্ষিত ব্যক্তি দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে প্রথমে একজন অধ্যাপককে দিয়ে নির্বাচন করার চিন্তা করেছিলেন। তবে মনোনয়ন জমা দেওয়ার দিনে দেখা যায়, তিনি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। পরে তার নির্দেশনায় আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেলেও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপন করতে না পারায় দলের অনেক নেতাকর্মী তার কাছ থেকে সরে যাচ্ছেন। এ অবস্থায় নতুন করে নিজেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
    গিয়াসউদ্দিন বলেন, নির্বাচিত হই বা না হই, তিনি শিক্ষার জন্য কাজ করে যাবেন। সোনারগাঁয়ে একটি উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এ কাজে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
    সংসদ সদস্যের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে আইন ও বাজেট নিয়ে আলোচনা করতে হলে বই ও নথিপত্র পড়ে বুঝতে হয়। একজন অশিক্ষিত ব্যক্তি কীভাবে সংসদে এসব বিষয়ে কথা বলবেন। সংসদ সদস্য যদি শিক্ষিত না হন, তাহলে সংসদের কার্যক্রমই বা কীভাবে বুঝবেন।