নিউজ সোনারগাঁ : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করায় বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখা।
সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এমরান মিয়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, বি. আর. বিলকিসের এই জাতীয় স্বীকৃতি শুধু সোনারগাঁ উপজেলার জন্য নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আমিনুল ইসলাম, নাজমুল আলম খোকন, বশির উদ্দিন সবুজ, মাকসুদুর রহমান অপু, মোহাম্মদ আউয়ালসহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে বি. আর. বিলকিসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
Tag: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা
-

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা