Tag: নারায়ণগঞ্জ–৩ আসনে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জহিরুল ইসলাম সিরাজ

  • নারায়ণগঞ্জ–৩ আসনে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জহিরুল ইসলাম সিরাজ

    নারায়ণগঞ্জ–৩ আসনে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জহিরুল ইসলাম সিরাজ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিজোট মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ।
    শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    মনোনয়নপত্র সংগ্রহের পর জহিরুল ইসলাম সিরাজ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মানুষের ন্যায্য দাবি সংসদে তুলে ধরাই তার মূল লক্ষ্য।
    এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
    স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তার মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।