Tag: মৃত্যু

  • বাবার সামনে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

    বাবার সামনে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

    জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় আয়াত নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মালঞ্চ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
    নিহত আয়াত মেলান্দহ উপজেলার মালঞ্চ দক্ষিণপাড়া গ্রামের মো. আমির হামজার ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিল। এসময় দ্রুত গতি সম্পন্ন একটি ইজিবাইক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা শিশু আয়াতকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে তবে এখনো কোন অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মা মরহুমা সামশাদ বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী গতকাল বুধবার (২৫ জুলাই) পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন খানি খতম শেষে নতুন জিমখানা গাউছিয়া সুন্নিয়া মক্তবখানায় মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। বিকেলে মরহুমার কবর জিয়ারত করা হয়েছে।

    মরহুমা সামশাদ বেগম দৈনিক আমাদের পথের সময় পত্রিকার প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল পথেরসময় ডটকম এর প্রকাশক,সম্পাদক তৌকির আহমেদ রাসেলের মা। উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্হ্য থাকার পর ২০১৬ সালের ২৫ জুলাই সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে শহরের নতুন জিমখানাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।#