নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের সঙ্গে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন পেশাজীবী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মনির হোসেন তোতা।
এ সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুয়েল রানা, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা সোহেল ভান্ডারী ও গফুর সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, আসহাব আল মামুন, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শম্ভুপুরা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ডা. জামান, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাজেদ আলী, সাবেক সদস্য সাজ্জাদ, শম্ভুপুরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল বাশার এবং সোনারগাঁ উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন পিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে এলাকার উন্নয়ন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মো. আল মুজাহিদ মল্লিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag: শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-

শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত