Tag: শামীম ওসমান

  • শামীম ওসমানের আশ্বাসে ট্রাফিক কার্যক্রম বন্ধ ঘোষণা করল আন্দোলনরত শিক্ষার্থীরা

    শামীম ওসমানের আশ্বাসে ট্রাফিক কার্যক্রম বন্ধ ঘোষণা করল আন্দোলনরত শিক্ষার্থীরা

    নারায়ণগঞ্জে ৯ দফা দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি আজ শুক্রবার বিকেলে নগরীর চাষাঢ়ায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মনিটরিং পর্যবেক্ষণে রাজপথে নামেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি পথসভায় শামীম ওসমান তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবী পূরণের আশ্বাস প্রদান করে নানা দিক নির্দেশনা দেন। শামীম ওসমান তাদেরকে আগামী রবিবার পর্যন্ত ট্রাফিক কার্যক্রম বন্ধ রেখে ট্রাফিক পুলিশের উপর দায়িত্ব পালনের সুযোগ প্রদানের আহবান জানান। তিনি বলেন, পুলিশের উপর দুইদিনের জন্য দায়িত্ব ছেড়ে দাও। পুলিশ যদি তোমাদের দাবী মোতাবেক যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রবিবার থেকে তোমাদের সাথে নিয়ে আমি নিজেই মাঠে নামব। শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ত্রুটিযুক্ত গাড়ির আটককৃত চাবিগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ট্রাফিক কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করে। জেলা ও মহানগর ছাত্রলীগের নের্তৃবৃন্দ এ পথসভায় উপস্থিত ছিলেন।

    পথসভা শেষে শামীম ওসমান গণমাধ্যমকে জানান, গত পাঁচদিন ধরে শিক্ষার্থীরা যে আন্দোল করে আসছে তা ন্যায়সঙ্গত। নারায়ণগঞ্জের ব্যাপারে শিক্ষার্থীরা যেসব সমস্যা চিহ্নিত করেছে, আগামী রবিাবর তার তালিকা তিনি দেখবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি সেটা পৌঁছাবেন। তিনি বলেন, পুলিশ যদি তাদের দাবী মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে দেশের অন্য কোথাও আন্দোলন না হলেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে আমি ছাত্রদের নিয়ে সমস্যা সমাধানে আমি মাঠে নামব। ট্রাফিক ব্যবস্থাপনাকে ঠিক করাসহ সব ধরনের অবৈধ কাজ বন্ধে আমি আপ্রাণ চেষ্টা করব। নারায়ণগঞ্জের শিক্ষিত ছাত্রসমাজের এই ভূমিকার প্রশংসাও করেন শামীম ওসমান।

    শামীম ওসমান জানান, শিক্ষার্থীদের এই শক্তিকে তিনি সমাজের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে উৎসাহিত করে যথাযথভাবে কাজে লাগাবেন। তবে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য বহিরাগত একটি গ্রুপ আনেআদলনরত শিক্ষার্থীদের ভেতরে ঢুকে ষড়যন্ত্র করছে। ফেসবুক নির্ভর ওই গ্রুপটি বিভিন্ন ধরণের উস্কানিমূলক ও অশ্লীল ছবি পোস্ট করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলন ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি বলেন, এই শিক্ষার্থীরা আমার সন্তান। শুধু এমপিগিরিটা আমার কাছে বড় কথা না। ওদেরকেও দেখার দায়িত্ব আমার আছে। তাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে আমি সেটা দেখব। শিক্ষার্থীদের পাশে আমি ছিলাম, এখনো আছি এবং থাকব। পরে সংসদ সদস্য শামীম ওসমান শিক্ষার্থীদের নিয়ে চাষাঢ়ার বিভিন্ন পয়েন্ট ঘুরে পর্যবেক্ষণ করেন।#

  • শামীম ওসমানের হুঁশিয়ারী: মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেব না 

    শামীম ওসমানের হুঁশিয়ারী: মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেব না 

    কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ইভটিজারকে ছাড় দেবেন না বলে কড়া হুঁশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রবিরার বিকেলে শহরের ইসদাইর এলাকায় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ভায়া সৈনিক নাগিনা জোহ স্মৃতি পাঠাগার ও বিজ্ঞানাগারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী দেন।

    শামীম ওসমান বলেন, আমরা একটা ভালো নারায়ণগঞ্জ চাই। সেজন্য সবার সাহায্য দরকার। ইলেকশন করব কি করব না সেটা পরের ব্যাপার। তবে কোন অন্যায়কেই প্রশ্রয় দেয়া হবে না। আমি আপনাদের দোয়্টাুকু চাই। ইভটিজিংয়ের শিকার হয়ে বহু মেয়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে, আত্মহত্যা করেছে। কিন্তু আমি আর কাউকে ছাড় দেব না। মাদক, সন্ত্রাস ও ইভটিজারদের বিরুদ্ধে তিনি যুব সমাজকে রুখে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলুন।

    নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ্ নিজাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকমহসিন মিয়া ও ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা লুৎফর আহম্মেদ খান। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

    শামীম ওসমান এসময় তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন সময়ে আমি ২ হাজার ৬শ’ কোটি টাকার উন্নয়ন করে সারা দেশে রেকর্ড সৃষ্টি করেছিলাম। এবার তার দ্বিগুন ছাড়িয়ে এখন পর্যন্ত ৭ হাজার ১শ’কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এছাড়া ভবিষ্যতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ৫০০ বেডের একটি অত্যাধুনিক হাসপাতাল, একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মানের পরিকল্পনার কথাও জানান তিনি।

    নারায়ণগঞ্জ শহরের যানজট প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ১৪ কোটি টাকা দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংস্কার করেছিলাম। আবারো ১৮ কোটি টাকার সংস্কারের কাজ এনেছি। তবে সিটি করপোরেশন গত ছয় মাস ধরে একটি ছোট্ট ড্রেনের কাজ করছে। যার কারনে আমরা লিংক রোডের সংস্কারের কাজ করতে পারছি না। একটা ড্রেনের কাজ করতে কি ছয় মাস লাগে? এর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যানজটের ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, এলজিটির রাস্তার জন্য ৮৫ কোটি টাকার নতুন বরাদ্দ এনেছি। ডিএনডির উন্নয়ন কাজ এনেছি। সেনাবাহিনী দ্রুততার সাথে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে ডিএনডি এলাকায় কোন পানি (জলাবদ্ধতা) থাকবে না।#