নারায়ণগঞ্জ শহরের হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোদন উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেনঃ
হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন। হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মানব সেবা, সমাজের কিছু উদ্যমী তরুণদের নিয়ে এই ক্লাবটি গঠন করা হয়। বর্তমানে মাদক ও নানা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, তাই এই যুব সমাজের সামাজিক দায়বদ্ধতার কারণেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয় । যাতে করে সমাজের অবহেলিত নিপীড়িত মানুষ কে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই মূল লক্ষ্য। উক্ত ক্লাবের সদস্যরা ইতিমধ্যে ৩০ জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছেন সেইসাথে অসহায় মানুষদের রান্না করে খাবার বিতরণ করেছেন। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে সকল সদস্যদের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেন বক্তারা। #
Tag: সভা
-

হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
-

জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে আজ বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু বলেন, আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালনের সাথে সম্পৃক্ত সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হবার পথে আছে। উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্টের দিন সমগ্র সোনারগাঁও উপজেলা জুড়ে কয়েক শত স্পটে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে। এ সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#