Tag: সোনারগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সাফওয়ান একই এলাকার ছকির হোসেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাফওয়ান। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
    পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ