নিউজ সোনারগাঁ: সোনারগাঁও সরকারি কলেজ-এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে শিক্ষা খাতে তার সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ও যত্নশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
Tag: সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা
-

সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা