Tag: সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

  • সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও আলোচনা সভা

    সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা’র হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৮(জুন)রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও এম আর গ্রুপের চেয়ারম্যান,হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন,হিতৈষী সদস্য মো.কবির হোসেন ভূঁইয়া বাবুল,শিক্ষাবোর্ড প্রতিনিধি মো.আলী আহমদ মেম্বার,ডিজি প্রতিনিধি মো.আব্দুল রশিদ,কলেজের সাবেক হিতৈষী সদস্য হাজী আলমগীর হোসেন।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমীন আরা,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল গনি ও মো.আহসান হাবীব।
    এছাড়াও অনুষ্ঠানে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী,মো. হুমায়ূন কবির মাস্টার,কলেজের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,শুধু শিক্ষাই নয়,এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এবং একজন মানবিক ও সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
    অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষায় স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেরা

    নিউজ সোনারগাঁ : 

    আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার ২০২৪-২৫ এর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ

    চলতি বছরে প্রতিষ্ঠানটির মোট ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ১৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৯৩ শতাংশ

    ভাল ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

    সোনারগাঁ অঞ্চলে ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই একটি সুনাম অর্জন করেছে।