নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাটিবন্দর এলাকার অহিদুল্লাহর ছেলে মৃদুল হাসান আপন (১৯), একই এলাকার মনির হোসেনের ছেলে মারুফ (১৯), ছোট সাদিপুর এলাকার কারী উল্লাহর ছেলে সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশু, সামির মিয়া (১৬) ও সোহাগ (১৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তাদের বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Tag: সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার
-

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
-

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি বাড়িতে অভিযানে চালিয়ে দুর্ধষ ডাকাত মো. সাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতমোঃ সাকিব (২৫) উপজেলার হাবিবপুর গ্রামের মৃত মো: ছালামের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ৫ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর ডাকাতরা আক্রমণ চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ সেখান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল, ও বাঁশের টেটা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুর্ধষ ডাকাত সাকিবকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সাকিবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনসহ ৫টি মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ওসি এবি বারি জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শাকিব নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে যে আদালতে প্রেরণ করা হয়েছে।