Tag: সোনারগাঁয়ে তেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই—থানায় মামলা

    সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই—থানায় মামলা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাছিনউদ্দিন নামে এক তেল ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মো. শাহ সুলতান গাজী (২৮) ও আসাদুল্লাহ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
    ভুক্তভোগী নাছিনউদ্দিন দীর্ঘদিন ধরে চর কিশোরগঞ্জ ও চর হোগলা ঘাট এলাকায় ডিজেল/তেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
    এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল সন্ধ্যার দিকে ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
    একপর্যায়ে শাহ সুলতান গাজী হকস্টিক দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা নাকে লাগে এবং তার নাক ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
    ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় মামলা দায়ের করেন।
    এ ঘটনায় ভুক্তভোগী ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
    এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা