নিউজ সোনারগাঁ : বিশ্ব যক্ষা দিবস ২০২৬ উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় বুধবার সকালে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “YES! WE CAN END TB! Led by countries. Powered by people. দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষা নির্মূল করতে।”
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের নেতৃত্বে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্সিং স্টাফসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বক্তারা সবাইকে যক্ষ্মা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার আহ্বান জানান।
