নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তৌফিকুর রহমান।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় চারটি ফার্মেসি ও ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় অভিযানে সহায়তা করেন কে এম মুহসীনিন মাহবুব এবং মোঃ কবির হোসেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোগরাপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ঔষধ বিক্রি ও ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
Tag: সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
-

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা, আদায় ১৮ হাজার টাকা
-

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান।
অভিযান চলাকালে তরমুজের দাম বেশি রাখার অভিযোগে মো. মুছা নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ প্রতিরোধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।