নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ সরকার, রফিকুল ইসলাম, ইউপি সদস্য নাসির উদ্দীন, আল মামুনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। যত বেশি পরিশ্রম করবে, তত ভালো ফলাফল অর্জন সম্ভব। শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভবিষ্যতে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Tag: সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
-

সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল