Tag: সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ

  • সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা

    সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা

    মোঃ পলাশ শিকদার, শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও দুই কৃতি শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

    রোববার (১৬ আগস্ট) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত বি. আর. বিলকিস এবং সোনারগাঁ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক বৃত্তিতে সফল চার শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা।

    এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়ে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করে।

    অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

     

  • সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  শনিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও  সনদপত্র  বিতরণ করা হয়েছে।  বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে  পৌর এলাকার  তাজপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ  পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ  এর সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে  ও সহ- সভাপতি  মিজানুর রহমানের সঞ্চালনায়

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক  নাসির উদ্দিন আহমেদ ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁও  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির  সাবেক সভাপতি রমজান আলী, মো. বাহাউদ্দিন, সোনারগাঁ জি আর ইন্সটিটিউশনের সাবেক  অভিভাবক সদস্য  আনোয়ার হোসেন আনু, অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। স্থানীয় অভিভাবক কামাল হোসেন, ফরিদ হোসেন,  আব্দুল জলিল, সুমন কবির,  মর্তুজ আলী, মাহফুজা সিকদার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক রবিউল হুসাইন, সালাউদ্দিন আহমেদ, সুমন আল হাসান ও এরশাদ হুসাইন অন্য।