নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জানিয়েছেন, জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই আগামীকাল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, মোগরাপাড়া এলাকায় মাদককারবারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা আগামীকালের মধ্যে প্রস্তুত করতে হবে। একই সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করে চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত। উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় এমপি মান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনভোগান্তি কমাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি মোগরাপাড়া চৌরাস্তাকে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
Tag: সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান আগামীকাল
-

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় উচ্ছেদ অভিযান আগামীকাল