Tag: সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম জলি বেগম।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তিনি স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
    খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়।
    পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত