Tag: সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

  • সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান, দায়িত্ব নিলেন গোলাম সারোয়ার

    সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান, দায়িত্ব নিলেন গোলাম সারোয়ার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম সারোয়ার। তিনি এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
    জানা গেছে, সোনারগাঁ থানার বিদায়ী ওসি মুহিববুল্লাহকে বদলি করে নারায়ণগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানার দায়িত্বভার গ্রহণ করেন।
    নতুন ওসি গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণের পর সোনারগাঁ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সোনারগাঁ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য।”
    এদিকে, নতুন ওসির যোগদানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
    উল্লেখ্য, সোনারগাঁ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হিসেবে বিবেচিত। ফলে এখানকার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার (১৯ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ওসি আ. বারি ক্লোজড হয়ে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হলে তার স্থলাভিষিক্ত হন মফিজ উদ্দিন।

    এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।

    মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।

    যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মফিজ উদ্দিন বলেন,
    “সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। সকলের সহযোগিতায় সোনারগাঁকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

    স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন এবং সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন।