Tag: স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে

  • সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে চান নবাগত ইউএনও

    সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে চান নবাগত ইউএনও

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত ইউএনও আসিফ আল জিনাতকে নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত–এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’-এ এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

    সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, গণসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

    অন্যদিকে উপস্থিত সাংবাদিকরা নতুন ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে জনমুখী কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

    পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।