Tag: ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানাসহ পিকআপ ডাকাতির রহস্য উদঘাটন

  • ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানাসহ ৭ সন্দেহভাজন ডাকাত আটক

    ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানাসহ ৭ সন্দেহভাজন ডাকাত আটক

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানা ও পিকআপ লুটের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জন সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন রাসেল, আকরাম, রফিকুল ইসলাম, পারভেজ, সোহাগ, কামরুল হাসান ও সুমন। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁ এবং একজন নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা।

    মামলার বাদী খলিলুর রহমানের অভিযোগ অনুযায়ী, গত ২৩ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সোনারগাঁ উপজেলার তালতলা বাজার এলাকার জুগীপাড়া থেকে ৭৫টি বস্তায় মোট ১৮৭৫ কেজি কালো রঙের রিসাইকেল প্লাস্টিকের দানা একটি মিনি পিকআপে লোড করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। মালামাল কুমিল্লায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।

    পরে রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার ললাটি এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে পৌঁছালে ৯ থেকে ১০ জনের একটি দল রাস্তা সংস্কারের কাজ করার ভান করে পিকআপ থামানোর সংকেত দেয়।

    অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর সংঘবদ্ধ দলটি রামদা, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠে চালককে মারধর করে। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করা হয়। এরপর পিকআপের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে এশিয়ান হাইওয়ের দক্ষিণ পাশে সুখেরটেক এলাকার একটি নির্জন স্থানে নিয়ে আটকে রেখে যায়।

    লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানা, পিকআপের অতিরিক্ত একটি চাকা, একটি ৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি এবং গাড়ির ড্যাশবোর্ডে থাকা নগদ ২৫ হাজার টাকা।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।