Tag: বন্ধ
-

পরিস্থিতি বুঝে আবারও স্কুল বন্ধ রাখা হবে
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কমেনি। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ রোববার স্কুল, কলেজ ও মাদরাসা খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন।প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হলেও গরমের পরিস্থিতি বুঝে আবারও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। শনিবার বিকালে তিনি সময়ের আলোকে বলেন, প্রাথমিকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে বন্ধ রাখলে শিশুরা লার্নিং লস (শিখন ঘাটতি) পূরণ করতে পারবে না।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক স্তরের ১ লাখ ১৮ হাজার ৮৯১ শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোতে মোট শিক্ষার্থী ২ কোটি ১ লাখের বেশি। এর মধ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি।শাহ রেজওয়ান হায়াত বলেন, দেশের ৮১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা দালান রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলো টিনসেড বা আধা পাকা ঘর। এসব বিদ্যালয়ের অবকাঠামো আগামী এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমে আসছে। ঢাকায় গরম বেশি। ঢাকার বাইরে শরীর জ্বালা করা গরম ভাব নেই।তিনি বলেন, চার পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণির সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যে বিষয়ে দুর্বল সেই বিষয়ের ক্লাস নেবে। ইংরেজি কিংবা গণিত বিষয়ের ক্লাস নেবে। আমরা শ্রেণি কার্যক্রম নির্ধারণে স্থানীয় বিষয় বিবেচনা করতে বলেছি। তিনি বলেন, আমরা চলতি সপ্তাহ দেখব। যদি তাপপ্রবাহ চলমান থাকে তবে আবারও বিদ্যালয় বন্ধ রাখা হবে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে শ্রেণি কার্যক্রম নির্ধারণ করতে পারবে।দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ চলছে। তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। -

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গনপরিবহন চলাচল বন্ধ
নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় ছাত্রদের গাড়ি ভাংচুর এবং ড্রাইভিং লাইসেন্স পরিক্ষার নামে হয়রানী ও শ্রমিকদের নিরাপত্তার দাবীতে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে সকল প্রকার গনপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। শুক্রবার(৩আগষ্ট) সকাল থেকে মালিকও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। কোন রকম আগাম ঘোষনা ছাড়া গনপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। নারায়ণগঞ্জ টার্মিনালসহ বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের র্দীঘক্ষন দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
বাস চলাচল বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে অনেক যাত্রীকে বিকল্প ব্যবস্থায় সিএনজি, রিক্সাসহ বিভিন্ন পরিবহনে করে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে হয়। আর এই সুযোগে রিক্সা ও সিএনজি চালকরা দ্বিগুন ও তিনগনের বেশী ভাড়া হাতিয়ে নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, রাস্তায় কোন কারন ছাড়াই ছাত্ররা নির্বিচারে গাড়ি ভাংচুর করছে। গত পাচঁ দিনে নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে শত শত গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে অনেক পরিবহন শ্রমিক আহত হয়েছে। শ্রমিকরা নিজের জীবনের নিরাপত্তার দাবিতে বাস চালাচ্ছেনা। বাস ভাংচুরের কারনে মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারনে শ্রমিকরা গাড়ি চালাতে চাচ্ছেনা। তবে গাড়ি চলাচল বন্ধ রাখার কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত হয়নি।
নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি সামসুজ্জামান জানান, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর থেকে প্রতিদিনই ছাত্ররা রাস্তায় যানবাহন ভাংচুর করছে। চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র , ফিটনেস পরিক্ষার নামে গাড়ির চাবি নিয়ে যাচ্ছে। এতে করে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে পরিবহন শ্রমিকরা । অনেক জায়গায় গাড়ি ভাংচুরের কারনে শ্রমিকরা আহত হয়েছে। কিন্তু এসব ঘটনা মিডিয়ায় আসছেনা। তাই বাধ্য হয়ে শ্রমিকের জীবনের নিরাপত্তার কথা ভেবে সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছি আমরা। তিনি বলেন, গনপরিবহন ও রাস্তায় শৃংখলা আমরাও চাই। আমারা জীবিনের নিরাপত্তা চাই। সকারকে এই বিষয়য়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নারায়ণগঞ্জ বাস টার্মিনালে দাড়িয়ে থাকার যাত্রী সালাম মিয়া জানান, কোর রকম পূর্ব ঘোষনা ছাড়া গনপরিবহন চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুভোর্গে পড়েছে। র্দীঘ সময় দাড়িয়ে থেকে বাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে ভেঙ্গে বিকল্প পরিবহনে ঢাকায় যেতে হয়েছে। এদিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন দুরপাল্লার গাড়ির সাথে সল্পদুরত্ব রুটে চালচলকারি বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
সফিকুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, পরিবহন মালিক শ্রমিকদের কাছে যাত্রীরা জিন্মি হয়ে পড়েছে। তারা যে ভাবে হঠাৎ করে গনপরিবহন রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে তা মোটেও উচিত হয়নি। আর এতে যাত্রীরা বাসা থেকে বের হয়ে এসে দুভোর্গের শিকার হচ্ছেন। তিনি বলেন, রিক্সা ও সিএনজি চালকরা এই সুযোগে কয়েকগুন ভাড়া হাতিয়ে নিচ্ছেন। তিনি বলেন, সড়কে যে বিশৃংখরা চলছে তা দুর করতে সরকাকে কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
মেঘনা ঘাট থেকে ঢাকা যাবেন হোসেন মিয়া। কিন্তু তিন ঘন্টা দাড়িয়ে থেকে কোন যানবাহন না পেয়ে মেঘনা থেকে ঢাকার গুলিস্থান যেতে সিএনজি পাচঁশ টাকায় সিএজি ঠিক করেছেন। তিনি জানান, তার এক নিকট আত্বীয় হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসা করানোর জন্যই তিনি বাধ্য হয়ে বেশী টাকা ভাড়া গুনে ঢাকা যাচ্ছেন।
উৎসব পরিবহনের বাসের চালক সাব্বির হোসেন জানান, রাস্তায় কোন দুর্ঘটনা বা কোন কিছু ঘটলেই গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু এর কোন বিচার হয়না। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা ঘটলে যেমন বাসের চালক ও হেলপাড়কে আইনের আওতায় আনা হয় ঠিক তেমনি বাবে কেউ যদি অন্যায় ভাবে বাস ভাংচুর ও অগিনসংযোগ করে তাদেরও আইনের আওওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানান। তবেই সড়কে শৃংখলা ফিরে আসবে বলে তিনি দাবি করেন।#