Tag: মালামাল লুট

  • সোনারগাঁয়ে এক রাতে দুই স্থানে ডাকাতি, মালামাল লুট, আহত-২

    সোনারগাঁয়ে এক রাতে দুই স্থানে ডাকাতি, মালামাল লুট, আহত-২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রাতে দুই পৃথক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে সোনারগাঁ উপজেলার পৌর এলাকার নোয়াইল গ্রামে ও পিরোজপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ পৃথক  ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।  ডাকাতের হামলায় নারীসহ দুজন আহত হয়েছে।

    জানা গেছে, সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে রবিবার  দিবাগত রাত দুইটার দিকে ৮-১০জনের ডাকাতদল  হানা দেয়। এসময় ব্যবসায়ী মামুনের ঘরে প্রবেশ করে সকল প্রকার আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে আলমারীতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে আহত করে। পরে তারা তাদের আলমারীতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এদিকে একই রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এক  দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির মালিক ডাকাতি প্রতিরোধে এগিয়ে আসলে তাকে গাড়ি চাপায় হত্যার চেষ্টা করে ডাকাত দল।

    এ সময় গ্রামবাসীর ধাওয়ায় মটরসাইকেল রেখে পালিয়ে যায় ডাকাতরা । রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁওয়ের ধনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

    পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁও গ্রামের ধনু মিয়ার পুত্র বধু ভুক্তভোগী ব্যবসায়ী রূপালী জানান, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি নিজ বাড়ির সামনে নিজেরই দোকানে বসে আছেন। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকার পরিবহন ডাকাত ও মাদক ব্যবসায়ী সোহান ও তার সহযোগি কায়েসের নেতৃত্বে দুটি সিএনজি এবং একটি মটরসাইকেল দিয়ে ১০/১২ জনের একদল ডাকাত এসে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে সোহান ও কায়েস দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার টাকা ও তার (রূপালী) গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

    এ সময় রূপালীর কান্নাকাটি ও চিৎকার শুনে শশুর ধনু মিয়া এগিয়ে আসলে ডাকাতরা ধনুর ওপর মটরসাইকেল তুলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বর্তমানে ধনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির সংঘটিত হওয়ার বিষয়গুলো জেনেছি। ইতোমধ্যে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • জমি বিরোধের জের ধরে সোনারগাঁয়ে পাঁচ জনকে পিটিয়ে আহত, মালামাল লুট

    জমি বিরোধের জের ধরে সোনারগাঁয়ে পাঁচ জনকে পিটিয়ে আহত, মালামাল লুট

    জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে এক নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাদুরাকান্দী এলাকায় আব্দুল কাদির মিয়ার সঙ্গে একই এলাকার আতাবুর রহমান ও ইয়ামিন মিয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে আতাবুর রহমান, ইয়ামিন মিয়া, মুজা মিয়া, আয়নাল হক, মিরাজ মিয়া, ইউসুফ মিয়া, রহিমউদ্দিনসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে কাদির মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় কাদির মিয়া ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    অভিযোগের বাদী কাদির মিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই বিবাদীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আমরা ন্যায় বিচার চাই।

    অপরদিকে অভিযুক্ত আতাবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়েছে। আমরা কুপিয়ে আহত করিনি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।