Author: নিউজসোনারগাঁ২৪ডটকম
-

সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আনিস
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোনারগাঁ উপজেলার দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান।গত সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা।জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁও পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন।সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন, বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি জমি জমার কোন কাগজপত্র বুঝি না। আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি।অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়। তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না।সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহণ করে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। -

জমি বিরোধের জের ধরে সোনারগাঁয়ে পাঁচ জনকে পিটিয়ে আহত, মালামাল লুট
জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে এক নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাদুরাকান্দী এলাকায় আব্দুল কাদির মিয়ার সঙ্গে একই এলাকার আতাবুর রহমান ও ইয়ামিন মিয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে আতাবুর রহমান, ইয়ামিন মিয়া, মুজা মিয়া, আয়নাল হক, মিরাজ মিয়া, ইউসুফ মিয়া, রহিমউদ্দিনসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে কাদির মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় কাদির মিয়া ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযোগের বাদী কাদির মিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই বিবাদীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আমরা ন্যায় বিচার চাই।
অপরদিকে অভিযুক্ত আতাবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়েছে। আমরা কুপিয়ে আহত করিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-

পাশের দেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে.. মোস্তফা সারোয়ার ফারুকী
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) উদ্যোগে আয়োজিত আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “স্বৈরাচার সরকার পাশের দেশে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে।” (more…)
-

লুটপাট ও ভাংচুরের অভিযোগ আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকলেন বিএনপি নেতা আশরাফ
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এ.এন.জেড টেক্সটাইল মিলসের মালামাল লুটপাট, ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগের ঘটনায় বিএনপি নেতা আশরাফ ভূঁইয়া ও ইউপি সদস্য মোতালেব মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আড়াল করতে আশরাফ ভূঁইয়া রাতের আঁধারে একটি সংবাদ সম্মেলন ও শুরুব্র বিকেলে একটি সাজানো মানববন্ধন করেন। এটা সংবাদ সম্মেলন নয় যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা বলে আখ্যায়িত করেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, সে যেহেতু নিজেকে নির্দোষ দাবি করছে তাহলে সে জনসম্মুখে এসে প্রমাণ করুক সে জড়িত নয়। নিজেকে নির্দোষ প্রমান করার জন্য দিন রেখে রাতকে কেন বেছে নিলেন।
এ ঘটনার শুরুতে এ.এন.জেড টেক্সটাইল মিলসের মালিক আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, তাদের নির্মাণাধীন ভবনে কয়েকদিন আগে দুর্বৃত্তরা শ্রমিকদের মারধর করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে, ১৫ জানুয়ারি সকালে আশরাফ ভূঁইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল হামলা চালায়।
হামলার বিবরণ:
হামলাকারীরা শ্রমিকদের আটকে রেখে মিলসের মালামাল লুট করে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। মালামালের মধ্যে ছিল ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট এবং ৩০ টন আইবিম। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।বিএনপি নেতার প্রতিক্রিয়া:
এ অভিযোগের প্রেক্ষিতে, আশরাফ ভূঁইয়া তার নিজ কার্যালয়ে রাতের আঁধারে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, মিলস কর্তৃপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতারা বিগত সরকারের সময় এলাকায় জমি দখল করেছে এবং তার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে।পুলিশি ভূমিকায় ক্ষোভ:
মিলসের মালিক আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় তালতলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। বরং, তিনি অভিযোগ করেন, তালতলা ফাঁড়ির ইনচার্জ হামলাকারীদের কাজে সহযোগিতা করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। আনোয়ার হোসেন এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।স্থানীয়দের প্রতিক্রিয়া:
এলাকাবাসী জানান, ৫মে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে যাওয়ার পর আশরাফ ভুইয়া সোনারগাঁ ও রূপগঞ্জের লোকজন নিয়ে একটি বাহিনী তৈরী করেছেন। সে বাহিনীর ৫ আগষ্টের পর থেকে জামপুরের বিভিন্ন লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। তার এমন কর্মকান্ডে
এলাকায় এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। -

খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিরতন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া ও কম্বল বিতরন বিতরন করা হয়।
করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকভাবে সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আশরাফ মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল নেতা শফিক ভূইয়া, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, আশিকুর রহমান আশিক, যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু, রুবেল আহমেদ নিলয়।
অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন মতিউর রহমান মতি।
-

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে কোটি টাকার মালামাল লুট
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় কোটি টাকার মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল মিলসের স্থাপনা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক- কর্মচারী।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন বলেন, উপজেলার জামপুরের কদমতলীতে এ.এন.জেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত এসে শ্রমিকদের মারধর করে পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিএনপি স্থানীয় নেতা পরিচয়ধারী আশরাফ ভূঁইয়ার ও মোতালেব মেম্বারের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন এসে ভাংচুর ও হামলা চালায়। এসময় শ্রমিকদের আটকে রেখে প্রায় দেড় কোটি টাকার ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম লুট করে।
তিনি আরো বলেন, হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা পুলিশকে বললে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় থানায় অভিযোগ করার পর জড়িতরা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
-

শেখ হাসিনাকে দেখে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে বললেন.. ইমতিয়াজ বকুল
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ ইমতিয়াজ বকুল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে আপনারা শিক্ষা নিন নয়তো সব কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে। সেজন্য চাঁদাবাজি বন্ধ করে মানুষের পায়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে তাহলেই জনগনের কাছে পৌচ্ছাতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্ধোধনের সময় এ কথা বলেন।খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।কাপ্তান বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সিটিজেন্স ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নইউনিয়ন বিএনপি না বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বি এন পি নেতা মোশাররফ হোসেন ও বিল্লাল হোসেন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সরকার। -

বেতন তুলতে গিয়ে যুবক নিখোঁজ
হারানো বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া কনাইনগর গ্রামের শহীদুর খন্দকারের ছেলে মোঃ সুজন খন্দকার ( ১৯) গত দুই ধরে নিখোঁজ রয়েছে।
ঘটনার বিবরণ:
গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে মোঃ সুজন খন্দকার বাড়ি থেকে বের হয়ে বেতন তুলতে এটিএম বুথে যান। তারপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আশেপাশে থেকে হারিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিনীত অনুরোধ, পোস্টটি শেয়ার করে তাদের একমাত্র ছেলেকে ফিরে পেতে সহায়তা করুন। যদি কেউ তার সন্ধান পান, নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করুন।
এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন এবং একটি জীবন বাঁচাতে সাহায্য করুন।
-

সোনারগাঁয়ে খাল ভরাটের ফলে জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ও ছয়িস্যা এলাকার শত শত কৃষক তাদের ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দিয়েছে। এর ফলে ২ থেকে ৩’শ বিঘা কৃষিজমি জলাবদ্ধতার শিকার হয়েছে। অল্প বৃষ্টি হলেই জমিগুলো পানিতে ডুবে যায়, ফলে কৃষকেরা ফসল চাষ করতে পারছেন না।
কৃষক মাসুম রানা বলেন, “আমাদের এলাকায় সরকারি খাল ভরাট করে দেওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এতে ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে আমরা বিপাকে পড়েছি। মেঘনা গ্রুপ ও স্থানীয় নেতাদের এই অপকর্মের জন্য আমরা কৃষকেরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় কৃষক ছোরহাব প্রধান, মো. ফারুক মিয়া, রওকত হোসেন ও বাচ্চু মিয়া। তারা বলেন, “আমাদের একমাত্র জীবিকার উৎস কৃষি। এই জমিগুলোতে ফসল ফলিয়ে আমরা জীবন ধারণ করি। খালটি অবৈধভাবে ভরাট করায় পানির স্রোত বন্ধ হয়ে গেছে। আমরা সরকারের কাছে এই খাল রক্ষার দাবি জানাচ্ছি।”
এ কর্মসূচিতে অংশ নেন পিরোজপুর ইউনিয়নের পাঁচ গ্রামের শতাধিক বাসিন্দা। তারা অবৈধভাবে খাল ভরাটের দ্রুত প্রতিকার এবং কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-

সোনারগাঁয়ে জামপুরে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিরেরটেক বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মধ্যে ৩০০টি বাড়ির ৫০০টি চুলা এবং একটি অবৈধ ঢালাই কারখানার সংযোগ অন্তর্ভুক্ত। অবৈধ ঢালাই কারখানায় ১টি বড় ক্রুসিবল ফার্নেস (লোড আনুমানিক ১০০০ ঘনফুট/ঘন্টা) জব্দ করা হয়।
অভিযানে ব্যবহৃত পাইপের মধ্যে ছিল ১.৫” ডায়া বিশিষ্ট ৪৮০ ফুট পাইপ, ২” ডায়া বিশিষ্ট ২০ ফুট পাইপ, ৩/৪” ডায়া বিশিষ্ট ২০০ ফুট পাইপ।
উচ্ছেদকৃত পাইপগুলো এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ ও জব্দ করা হয়। প্রতিটি অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এছাড়া উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সেলিম মিঞা, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান এবং তিতাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যও অংশ নেন।
তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
-

সোনারগাঁ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার বিকেলে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হবে। -

সোনারগাঁও জাদুঘরে মাস ব্যাপী লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫। এ মেলা শুরু হবে ১৮ জানুয়ারি এবং চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৩৪তম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।
লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, কর্মরত কারুশিল্পীর কারু পণ্যের প্রদর্শীত হয়।
ফাউন্ডেশন সূত্র জানায়, এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্ধ করা হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খ্যাতনামা ১৭টি জেলার কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবে। সোনারগাঁয়ের দারুশিল্পের কারুকাজ, হাতি-ঘোড়া, মমি পুতুল, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁওয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদিশিল্প, মনিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলঙ্কার শিল্প, নাগর দোলা, বায়স্কোপ ও মিঠাই-মণ্ডার পসরা থাকবে স্টলগুলোতে।
মতবিনিময় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, সোনারগাঁ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলসহ গনমাধ্যম কর্মী, সাংবাদিক ও বিভিন্ন এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইতোমধ্যে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রতি বছরের ন্যায় মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশন চত্বর বর্ণিল সাজে সাজানো হয়েছে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।
-

সোনারগাঁয়ে ঝোপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দব ইউনিয়নের একটি বিলের মাঝখানে ঝোপের মধ্যে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত সিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন তার স্ত্রী মারা যাওয়ার পর দেড় বছর আগে নোয়াখালীর এক মেয়েকে বিয়ে করে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার আশিক নামের এক ছেলে প্রবাসে থাকেন, সে প্রতি মাসে ৫,০০০ টাকা পাঠাতেন তার বাবার খরচ চালানোর জন্য।। এছাড়া মনির মাঝে মধ্যে নিজ গ্রামে এসে দিন মজুরের কাজ করতেন।
শনিবার সকালে ফতেপুর গ্রামের কৃষকরা মাঠে কাজ করার সময় বিলের পশ্চিম দিকে ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এবি বারী জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

সোনারগাঁয়ে জমি দখল করে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১১, বাড়িতে আগুন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে এশিয়ান হাইওয়ে সংলগ্ন একটি জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে গত ৯ জানুয়ারি ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে জমি দখলের চেষ্টা করা হয়। এতে বাঁধা দিতে গিয়ে মুকুল হোসেন ও সামির হোসেন আহত হন। এর জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মেহেদী হাসান, উজ্জ্বল ভূঁইয়া, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, ও সামির হোসেনসহ ১১ জন আহত হন। মুকুল ভূঁইয়া ও উজ্জ্বল ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগী মুকবুল হোসেন অভিযোগ করে বলেন, “আমরা আমবাগ গ্রামে অনুষ্ঠিত আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়লাভ করে বাড়ি ফেরার পথে ইব্রাহীম মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে তারা আমার বাড়িতে আগুন দেয়।”
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস আহমেদ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর জানান, পূর্বের জমি বিরোধের মীমাংসার জন্য ১৭ জানুয়ারি পুলিশি তত্ত্বাবধানে উভয় পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিবাদী পক্ষ প্রশাসনের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা চালায়, যা সংঘর্ষের মূল কারণ। এ ঘটনার আগে বিএনপির নেতাকর্মীরা ফাইনাল খেলা শেষে বাড়ি ফিরছিলেন। খেলায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক।
-
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে কম্বল বিতরণ
সোনারগাঁ নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর: সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে ৫ শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “মান্নান ভাই একজন সাধারণ মানুষ হলেও গরিবদের প্রতি তার সহানুভূতি এবং সাহায্যের হাত সবসময় প্রসারিত। সোনারগাঁয়ে অনেক ধনী ব্যক্তি থাকলেও এমন উদার মন নিয়ে সাধারণ মানুষের পাশে খুব কমই দাঁড়ান। তাই জনগণ যেন প্রকৃত সেবাদানকারীদের পাশে থাকে এবং স্বার্থান্বেষী লোকদের চিনে রাখতে পারে।”
আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি দীর্ঘদিন ধরে আমার নিজস্ব অর্থায়নে উপজেলার অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এটাকে আমার নৈতিক দায়িত্ব মনে করি এবং এই কাজটি মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে চাই। এজন্য আমি সবার দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ রাহিম এবং সাদেকুর রহমান সেন্টু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শীতার্তদের মাঝে এই সহায়তা কার্যক্রম স্থানীয় সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আজহারুল ইসলাম মান্নানের এই উদ্যোগকে অনেকে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছেন।
-

সোনারগাঁয়ে কবির মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বারদি মিশ্রীপাড়া ও নদীবেষ্টিত নুনেরটেক এলাকায় অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেছেন কবির মৃধা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে শনিবার সকালে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির মৃধা। কম্বল বিতরণকালে তিনি বলেন, “শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে প্রতিবারের ন্যায় এবারও অসহায় গরীব শীর্তাতদের শীতের কষ্ট লাঘবে সামান্য প্রচেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, কবির মৃধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।