Category: স্বাস্থ্য

  • বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

    বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

    বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
    নিজস্ব প্রতিবেদক:  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
    কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
    এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়ন করি বাস্তবায়ন।”
    আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। এটি শিশুর সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
    বক্তারা মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    সোনারগাঁয়ে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মেডি কেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল স্পেশালিষ্ট হাসপাতালকে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় হাসপাতালটিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
    শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ না করায় ওটি রুম সিলগালা করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রয়েল স্পেশালিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, সোনারগাঁয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিরাপদ ও মানসম্মত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার আইন ও বিধিমালা না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে হাসপাতাল বা ক্লিনিকের বৈধতা ও অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

     

  • সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন এমপি আজহারুল ইসলাম মান্নান

    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন এমপি আজহারুল ইসলাম মান্নান

    নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজ অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
    ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
    এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    স্থানীয়রা সংসদ সদস্যের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসী

    হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ :  সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন তারা।
    এলাকাবাসীর অভিযোগ, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে ওষুধ কিনতে বাধ্য করা হয়। এমনকি পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
    স্থানীয়রা আরও জানান, অনেক দিন সকাল ১১টা পর্যন্তও স্বাস্থ্য কেন্দ্রের দরজা তালাবদ্ধ থাকে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা ও ওষুধ না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।
    এছাড়া স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ রয়েছে, চিকিৎসকরা নিয়মিত দায়িত্ব পালন না করে অনেক সময় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে বসে সময় কাটান, যা সেবার মানকে আরও ব্যাহত করছে।
    এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য কেন্দ্র এভাবে অব্যবস্থাপনার মধ্যে চলতে পারে না। সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

  • প্রতিটা রোগীকে নিজের মনে করে চিকিৎসা দিতে হবে: এমপি মান্নান

    প্রতিটা রোগীকে নিজের মনে করে চিকিৎসা দিতে হবে: এমপি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিতে হবে।
    বুধবার (৮ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এ কথা বলেন।
    তিনি জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না। অতীতে হাসপাতালটির নাজুক অবস্থা এলাকাবাসীর জন্য কষ্টের কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
    এ সময় তিনি বলেন, তাঁর নিজের ভাইও যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন, যা তাঁর জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা। জরুরি ওষুধের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার বিষয়টি জেনে তিনি নিজ উদ্যোগে ওষুধ সরবরাহ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের সংকট আর হতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন।
    এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁয়ের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সে লক্ষ্যেই ২৪ ঘণ্টা কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবহেলা বরদাশত করা হবে না।
    তিনি জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

    সোনারগাঁয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

    নিউজ সোনারগাঁ : বিশ্ব যক্ষা দিবস ২০২৬ উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় বুধবার সকালে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “YES! WE CAN END TB! Led by countries. Powered by people. দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষা নির্মূল করতে।”

    দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের নেতৃত্বে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্সিং স্টাফসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
    বক্তারা সবাইকে যক্ষ্মা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার আহ্বান জানান।

  • ঈদের ছুটিতেও সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি সেবা চালু

    ঈদের ছুটিতেও সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি সেবা চালু

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে সরকারি ছুটিকালীন সময়ে স্বাস্থ্যসেবায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি সেবা চালু রাখা হয়েছে।
    বিশেষ করে প্রসূতি সেবা অব্যাহত রাখতে কেন্দ্রটি ছুটির দিনগুলোতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    খোঁজ নিয়ে জানা যায়, সাদিপুর ইউনিয়নের সিংরাব ও নানাখী গ্রামের দুইজন গর্ভবতী নারী এ সময়ে নিরাপদ প্রসব সেবা গ্রহণ করেছেন। এছাড়াও পরিবার পরিকল্পনা, পুষ্টি, ANC (গর্ভকালীন) ও PNC (প্রসব-পরবর্তী) সেবাসমূহ নিয়মিতভাবে প্রদান করা হয়েছে।
    উক্ত কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রুপালী আক্তার জানান, “ঈদের ছুটির মধ্যেও আমরা কেন্দ্রে অবস্থান করছি, যাতে সেবা গ্রহণকারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। ছুটির দিনেও গর্ভবতীরা ANC সেবা নিচ্ছেন এবং জরুরি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন।”
    কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান আহমেদ বলেন, “সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (FWC) নিয়মিত নরমাল ডেলিভারি (NVD) সেবা দিয়ে আসছে। উপজেলা থেকে পর্যাপ্ত লজিস্টিক সাপ্লাই পাওয়ায় সেবাদানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না, ফলে সেবাগ্রহীতাদের আস্থা দিন দিন বাড়ছে।”

    এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
    এছাড়া ছুটিকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম তদারকিতে ছিলেন জেলার উপ-পরিচালক শহিদুল ইসলাম।

    ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা চালু রাখার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

  • কাঁচপুরে মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা

    কাঁচপুরে মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম। এ সময় পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অভিযানকালে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

     

    কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম জানায়, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোরভাবে সতর্ক করা হয়।

  • সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি হাসপাতালের ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচপুর সোনালী মার্কেট এলাকায় সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার থেকে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন, প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ এবং সরকারি হাসপাতালে বিতরণের জন্য নির্ধারিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন কাচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা পুলিশের উপ-পরিদর্শক নিউটনসহ পুলিশ সদস্য এবং ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

  • একজন শিক্ষিকার মানবিক আর্তনাদ: সোনারগাঁয়ে চিকিৎসা সেবার বেহাল চিত্র

    একজন শিক্ষিকার মানবিক আর্তনাদ: সোনারগাঁয়ে চিকিৎসা সেবার বেহাল চিত্র

    ঠিক আছে, আপনার বর্ণনার ভিত্তিতে ঘটনাটি সংবাদ আকারে সাজিয়

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা ও মানবিক সংকটের চিত্র ফুটে উঠেছে এক শিক্ষিকার কান্নাজড়িত অভিজ্ঞতায়। শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তায় তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় একটি পুরাতন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসার পরিবর্তে উপেক্ষা ও অমানবিক আচরণের সম্মুখীন হন।

    শিক্ষিকা জানান, রোগীকে হাসপাতালে নেয়ার পরও কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি। এমনকি প্রাথমিক সেবা—বিছানায় শোয়ানো বা প্রেসার চেক করার ব্যবস্থাও ছিল না। দীর্ঘ অনুরোধ ও পরিচয় দেয়ার পর অনিচ্ছাসত্ত্বেও রোগীকে একটি বেডে রাখা হয়। পরে মালিক ও কর্মীরা জানান, “রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান।”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকে, তাহলে এমন হাসপাতাল কিভাবে অনুমোদন পায়?”

    পরে অনেক কষ্টে রোগীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা দেখে ঢাকা মেডিকেল বা প্রো-অ্যাকটিভে নেয়ার পরামর্শ দেন। যদিও হাসপাতালের বাইরে থেকে আনা ইসিজি রিপোর্টে রোগীর অবস্থা মাঝারি ধরণের পাওয়া যায়, ডাক্তার জানান রোগী স্ট্রোক করেছেন।

    শিক্ষিকা বলেন, নিজের প্রচেষ্টা, মানসিক সাপোর্ট ও প্রাথমিক যত্নের ফলে তার স্বামী ধীরে ধীরে সুস্থতার দিকে ফেরেন। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, কিছু হলে দায় নেব কিভাবে?”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাক্তার হওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন মানবিক মানুষ হন। ব্যবসায়ী নয়, যেন প্রকৃত চিকিৎসক হয়ে ওঠেন। মানুষের জীবনের মুল্য যাদের কাছে নেই, তারা কিভাবে হাসপাতাল চালায়?”

    এ ঘটনায় এলাকায় প্রশ্ন উঠেছে— শুক্রবারে প্রাইভেট ও সরকারি হাসপাতালে যদি জরুরি সেবার ব্যবস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ অসুস্থ হলে আশ্রয় নেবে কোথায়।

  • সোনারগাঁয়ে অশ্রুশিক্ত নয়নে স্বাস্থ্য কর্মকর্তাকে বিদায়

    সোনারগাঁয়ে অশ্রুশিক্ত নয়নে স্বাস্থ্য কর্মকর্তাকে বিদায়

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথি) বদলি জনিত কারণে সোনারগাঁ থেকে বিদায় নিয়েছেন। এ উপলক্ষে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সবাই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসায় সিক্ত করেন।

    সবার প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ ও সহজ-সরল ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছে আপন হয়ে উঠেছিলেন। বক্তারা বলেন, “ম্যাডাম একজন ব্যক্তিত্ববান, মানবিক ও সাদা মনের মানুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব।”

    বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সোনারগাঁ শাখার পক্ষ থেকেও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার প্রতি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

    সকলের উদ্দেশ্যে ডা. শারমিন আহমেদ বলেন, “সোনারগাঁয়ের মানুষের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। এই ভালোবাসাই আমার মূল প্রাপ্তি।

  • সোনারগাঁয়ে ৬ দফা বাস্তবায়নের দাবিতে হেলথ্ এসিষ্ট্যন্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

    সোনারগাঁয়ে ৬ দফা বাস্তবায়নের দাবিতে হেলথ্ এসিষ্ট্যন্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সারা দেশের ন্যায় ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ হেলথ্ এসিস্টেন্ট এসোসিয়েশন, সোনারগাঁ শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁ হেলথ্ এসিস্টেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের শ্যামল। জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহম্মদ প্রধানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মতিন, এমটিইপিআই রেজওয়ানুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মোশারফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মহিউদ্দিন ভূইয়া, নাজমা বেগম, সরকারি স্বাস্থ্যকর্মী আমির হোসেন, রানা এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত থাকবে।

  • গরম থেকে বাঁচতে যা করবেন

    গরম থেকে বাঁচতে যা করবেন

    জ্যৈষ্ঠ মাসের গরমে দেশে আম কাঁঠাল লিচু পাকতে শুরু করে। দেশের সবথেকে বেশি গরম পরে এ জ্যৈষ্ঠ মাসে।

    এ গরম থেকে রক্ষা পেতে অনেকেই অনেক টোটকা খোঁজেন। চলুন জেনে আসা যাক, গরম থেকে রক্ষা পাওয়ার উপায়।

    গরম থেকে বাঁচার প্রথম ও প্রধান উপায় সূর্যের আলো এড়িয়ে চলা। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের প্রখরতা থাকে বেশি। এ সময় ঘরেই থাকা ভালো। বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন।

    সরাসরি রোদের নিচে পড়তে না চাইলে ছাতার চেয়ে ভালো উপায় নেই। এ ক্ষেত্রে অবশ্যই গরম হয় না, এমন কাপড়ের ছাতা কেনা উচিত।

    ক্যাপ ব্যবহারে শুধু মুখমণ্ডল সূর্যের আলো থেকে রক্ষা পায়। শরীরের সিংহভাগ বাঁচাতে চওড়া কিনারাযুক্ত টুপি ব্যবহার করুন। যারা কৃষিকাজ করেন তারা ‘মাথাল’ ব্যবহার করতে পারেন।

    শরীর গরম সহ্য করতে পারলে মুখ-হাত ঢেকে রাখুন। পানি খান প্রচুর। ফলের জুস খাওয়াও শরীরের জন্য ভালো। গরমে ঘাম হয়ে শরীর থেকে প্রচুর পরিষ্কার পানি বের হয়ে যায়। এ সময় ইলেক্ট্রোলাইট ইমব্যালান্স তৈরি হয়। এ সমস্যা থেকে রক্ষা পেতে পানি বা জুস পানের চেয়ে ভালো সমাধান নেই।

    সুতি কাপড় পরে চলাচল করুন। আঁটসাঁট কাপড় না পড়াই ভালো। ঢোলা জামা পরলে সাদা বা হালকা রঙের পরা ভালো।

    জুতা-স্যান্ডেল নির্বাচনেও চোখ খোলা রাখা জরুরি। পায়ে বাতাস চলাচল করতে খোলামেলা জুতা পরা উচিত। কাপড় বা সিনথেটিক বাদ দিয়ে চামড়ার জুতা হলে ভালো।

    খাবার হজম করতে সময় বেশি লাগে এমন ভারী খাবার, ফাস্ট ফুড এড়িয়ে চলুন। গরমের সময় তেলযুক্ত খাবার, মাংস, বিরিয়ানি কম খাওয়াই ভালো। গরমে শাক-সবজি ও ফলমূল খাওয়া উপযোগী। পুরোনো বা বাসি খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন সকাল সকাল গোসল করুন। বেশি গরম অনুভব হলে বার বার ওযু করতে পারেন। তাছাড়া রুমাল ভিজিয়ে সঙ্গে রাখতে পারেন।

    এসি ব্যবহার করলে সে অনুযায়ী চলাফেরা করা শ্রেয়। তবে গরমে এসির ব্যবহার ত্বক ও শরীরের ক্ষতি করতে পারে। সে জন্য এসির ব্যবহার কম করাই ভালো। ঘরের ভেতর ফ্যানের নিচে পানি ভর্তি বালতি রাখুন। এতে ঘর ঠাণ্ডা থাকবে।

    হিটস্ট্রোকের ক্ষেত্রে সতর্ক থাকুন। মাংসপেশি ব্যথা, দুর্বল লাগা ও প্রচণ্ড পিপাসা হওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, বমিভাব হলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন।

    আরআইএস

  • ভ্যাপসা গরমে রাতে ভাল ঘুম চাই? ঠান্ডা জলে স্নান করবেন না মোটেও! কী কী করবেন জানুন

    ভ্যাপসা গরমে রাতে ভাল ঘুম চাই? ঠান্ডা জলে স্নান করবেন না মোটেও! কী কী করবেন জানুন

    ঘুমোতে যাওয়ার আগে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকে। প্রায় এক থেকে দু’ঘণ্টা আগে থেকে শরীর এ ভাবে প্রস্তুতি নেয়। তাপমাত্রা কমতে থাকে বলেই ঘুমে সুবিধা হয়। কিন্তু বাইরের তাপমাত্রা খুব বেশি হলে, ঘুমে ব্যাঘাত ঘটে।

    প্রবল গরমে ঘুমের দফারফা! ঘরে ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র না থাকলে ভ্যাপসা আবহাওয়ায় দমবন্ধকর হয়ে যায় পরিবেশ। হাতে-মুখে জল দিলে অথবা গা ধুয়ে নিলে খানিক আরাম মেলে বটে, কিন্তু তাতেও ঝুঁকি থেকে যায়। ঘুমোতে যাওয়ার আগে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকে। প্রায় এক থেকে দু’ঘণ্টা আগে থেকে শরীর এ ভাবে প্রস্তুতি নেয়। তাপমাত্রা কমতে থাকে বলেই ঘুমে সুবিধা হয়। কিন্তু বাইরের তাপমাত্রা খুব বেশি হলে ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ, পরিবেশের উচ্চ তাপমাত্রার কারণে শরীরের তাপমাত্রা তত পরিমাণে কমে না। ফলে ঘুম আসতে চায় না, বা রাতে বার বার ঘুম ভেঙে যায়।

    ভাল থাকার সাত কাহন

    ভ্যাপসা গরমে রাতে ভাল ঘুম চাই? ঠান্ডা জলে স্নান করবেন না মোটেও! কী কী করবেন জানুন

    ঘুমোতে যাওয়ার আগে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকে। প্রায় এক থেকে দু’ঘণ্টা আগে থেকে শরীর এ ভাবে প্রস্তুতি নেয়। তাপমাত্রা কমতে থাকে বলেই ঘুমে সুবিধা হয়। কিন্তু বাইরের তাপমাত্রা খুব বেশি হলে, ঘুমে ব্যাঘাত ঘটে।

    Advertisement

    আনন্দবাজার ডট কম ডেস্ক

    শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৭:১১
    গ্রীষ্মের রাতে ভাল ঘুমের টোটকা।

    গ্রীষ্মের রাতে ভাল ঘুমের টোটকা। ছবি: সংগৃহীত।

    প্রবল গরমে ঘুমের দফারফা! ঘরে ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র না থাকলে ভ্যাপসা আবহাওয়ায় দমবন্ধকর হয়ে যায় পরিবেশ। হাতে-মুখে জল দিলে অথবা গা ধুয়ে নিলে খানিক আরাম মেলে বটে, কিন্তু তাতেও ঝুঁকি থেকে যায়। ঘুমোতে যাওয়ার আগে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকে। প্রায় এক থেকে দু’ঘণ্টা আগে থেকে শরীর এ ভাবে প্রস্তুতি নেয়। তাপমাত্রা কমতে থাকে বলেই ঘুমে সুবিধা হয়। কিন্তু বাইরের তাপমাত্রা খুব বেশি হলে ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ, পরিবেশের উচ্চ তাপমাত্রার কারণে শরীরের তাপমাত্রা তত পরিমাণে কমে না। ফলে ঘুম আসতে চায় না, বা রাতে বার বার ঘুম ভেঙে যায়।

    শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার: ঘর ঠান্ডা করার বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হবে। তা সে এয়ারকন্ডিশনার হোক বা এয়ার কুলার, অথবা ফ্যান। বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহার করতে হবে। ফ্যান এবং এসি একসঙ্গে চালাতে হবে। তাপমাত্রা রাখতে হবে ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। ‘টাইমার’ সেট করে ঘুমিয়ে পড়তে হবে, যাতে ঘর ঠান্ডা হয়ে আপনাআপনি সময়মতো এসি বন্ধ হয়ে যায়। ঘুমও ভাল হবে, বিদ্যুতের বিলও আকাশছোঁয়া হবে না।

    ফ্যানের ব্যবহার: এসি বা এয়ারকুলার সাধ্যের বাইরে হলে ফ্যানের ব্যবহারেই ঘর ঠান্ডা করতে হবে। সিলিং ফ্যানের পাশাপাশি টেবিল বা স্ট্যান্ড ফ্যান রাখলে তাপমাত্রা আরও একটু কমতে পারে। সঙ্গে যদি টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে ভেজা কাপড় ঝুলিয়ে দেওয়া যায়, তা হলে সেটি খানিক কুলারের কাজ করবে।

    পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া: যদি ঘরের তাপমাত্রা কমাতে না পারেন, তা হলে জানবেন, আপনার শরীর নিজেই নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া শুরু করে দেয়। আর তা হল, ঘাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো আর্দ্র অঞ্চলে ঘামের দাপট খুব স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক বলে সতর্ক না হলে মুশকিল। কারণ, প্রবল ঘামের কারণে শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে। তাই রাতে ঘুমোনোর সময়ে হাতের কাছে জলের বোতল রাখবেন। যাতে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করতে বেশি খাটতে না হয়। ঘন ঘন জল না খেলে শরীর শুষ্ক হয়ে গিয়ে অন্য সমস্যা দেখা দেয়।

    পাতলা চাদর ব্যবহার: গ্রীষ্মে চাদর দেখেই গরম বেড়ে যায় যেন। কিন্তু ঘরে এসি চললে বা এয়ার কুলার চললে হালকা সুতির চাদর গায়ে দিয়ে রাখতে পারেন। শরীরের তাপমাত্রা নিয়্ন্ত্রণে রাখার ক্ষেত্রে তা সুবিধাজনক। তা ছাড়া বিদেশে গ্রীষ্মের সময়ে অনেকে ‘সামার কমফর্টার’ ব্যবহার করেন। ধরা যাক, আমেরিকার কিছু অংশে তাপমাত্রা খুবই বেশি, সেখানে এই ধরনের হালকা চাদর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং আর্দ্রতা দূর করতে সাহায্য করে। এগুলি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ব্যবহারের জন্যও আদর্শ। অতিরিক্ত নয়, অল্প উষ্ণতা দিতে পারে বলে ঘুম ভাল হয়।

    রাতে ঠান্ডা জলে স্নান করা এড়ানো: অনেকেই গরমকালে রাতে ঘুমোনোর আগে ঠান্ডা জলে স্নান করেন। এতে আরাম হয় ঠিকই, কিন্তু এই অভ্যাসের অন্যান্য ঝুঁকি রয়েছে। স্নানের জল যদি ঈষদুষ্ণ থাকে, তা হলে কোনও সমস্যা নেই। তবে জল যদি শীতল হয়, তা হলে রাতে স্নান করা এড়িয়ে যাওয়াই ভাল। ভাল ঘুমের জন্য মনের প্রশান্তি, স্থিরতা দরকার। এ দিকে হঠাৎ ঠান্ডা জলে স্নান করলে স্থিরতার বদলে শরীর উদ্দীপিত হয়ে উঠতে পারে। ফলে আদপে ভাল ঘুমের থেকে বঞ্চিত হতে পারেন আপনি। অথবা স্নানের পর চট করে ঘুমও আসতে চাইবে না।

     

  • ১৪ বছরের মুনতাহার জীবন রক্ষায় এগিয়ে আসুন: দক্ষিণ কোরিয়া প্রবাসীর আবেগপূর্ণ আবেদন

    ১৪ বছরের মুনতাহার জীবন রক্ষায় এগিয়ে আসুন: দক্ষিণ কোরিয়া প্রবাসীর আবেগপূর্ণ আবেদন

    নিজস্ব প্রতিবেদক:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেধাবী ছাত্রী মুনতাহা তায়েবা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাত্র ১৪ বছর বয়সেই দুর্লভ ও প্রাণঘাতী রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে অষ্টম শ্রেণির এই কিশোরী, যার প্রতিটি দিন কেটে যাচ্ছে রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে।

    মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত মেধাবী ছাত্রী মুনতাহা সবসময়ই শ্রেণিতে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে আসছিল। হঠাৎ করেই তার দেহে ভয়ানক রোগ ধরা পড়ে, যার একমাত্র কার্যকর চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট — যার ব্যয় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

    বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকার সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের কেবিন ৫১৫-তে, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিমের তত্ত্বাবধানে। প্রতিদিনের চিকিৎসা ও রক্ত সঞ্চালনের পেছনে খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা, যা তার পরিবার — পিতা মোখতার হোসেন ও মাতা জেসমিন আক্তার — এর পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

    এই সংকটময় মুহূর্তে দক্ষিণ কোরিয়াপ্রবাসী মুনতাহার মামা আব্দুল খালেক সবার কাছে করুণ আবেদন জানিয়েছেন — “একটি জীবন বাঁচাতে আপনার ছোট্ট সহানুভূতিই হতে পারে মুনতাহার জীবনের আলো।”

    সহযোগিতা পাঠানোর তথ্য:

    বাংলাদেশ থেকে:

    • বিকাশ (পার্সোনাল): ০১৯২৯১৯৫২৭২
    • যোগাযোগ: ০১৬৮২৭৮২৪১০
    • Bank Account:
      • নাম: MD. MOKTAR
      • নাম্বার: 63334000221
      • ব্যাংক: Bank Asia, সোনারগাঁ শাখা, নারায়ণগঞ্জ

    দক্ষিণ কোরিয়া থেকে:

    • KB Bank (Kookmin): 026401-04-289316
    • নাম: KHALEQUE ABDUL
    • যোগাযোগ: 010-6595-6704

    একটি অসহায় শিশুর জীবন বাঁচাতে সক্রিয় ভূমিকা নিন। সাহায্যের হাত বাড়িয়ে দিন, শেয়ার করুন এই বার্তাটি।

     

  • সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশু মায়ের কোলে

    সোনারগাঁয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া শিশু মায়ের কোলে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক নায়লা এখন নিরাপদ আশ্রয়ে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা ও পরিচর্যার পর, তাকে দত্তক দেওয়া হয়েছে সোনারগাঁ পৌরসভার নিঃসন্তান এক ব্যবসায়ী দম্পতির কাছে।

    সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, গত রোববার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু ও তার স্ত্রী’র কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আ