বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়ন করি বাস্তবায়ন।”
আলোচনায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। এটি শিশুর সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

Leave a Reply