Category: জামপুর

  • চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
    চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
    জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন মোল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

  • দুর্ভোগের অবসানে সোনারগাঁয়ের জামপুরে কোটি টাকার আরসিসি সড়ক

    দুর্ভোগের অবসানে সোনারগাঁয়ের জামপুরে কোটি টাকার আরসিসি সড়ক

    মোঃ পলাশ শিকদার, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে প্রায়কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা বলে আশা করা হচ্ছে।

     

    শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মুসারচর স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি জামে মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত প্রস্তাবিত সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

    জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)  আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয়দের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

    স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি

    সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা (টান পাড়া) এলাকার কথিত বিএনপি নেতা মোঃ শুক্কুর আলী নামে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

     

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তালতলা বালুর মাঠে মোঃ রোকনউদ্দিনের ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে বিএনপি নেতা শুক্কুর আলী ও তার ছেলে মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজির মৌখিক অভিযোগ করেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীম উদ্দিন নিকট।

    পরবর্তীতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ, শুক্কুর আলী এবং তার ছেলে মাসুদকে তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে, চাঁদাবাজির কথা অস্বীকার করে সরকারি সম্পত্তির ভাড়া নিচ্ছেন বলে স্বীকার করেন। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তা নেই বলে নির্দ্বিধায় সিকার করেন।

    এক পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সাথে বাকবিতণ্ডসহ উগ্ৰ আচরণ করে, পুলিশকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে তদন্ত কেন্দ্র ত্যাগ করেন।

    এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন,এই বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। ঘটনা নিশ্চিত হয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

    মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মহজমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক।

    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলের কোয়ান্টিটি ভালো হয়েছে। তবে শুধু ফলাফলের সংখ্যা বাড়ালেই হবে না, এর কোয়ালিটি আরও ভালো করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

    তিনি আরও বলেন, আজ যারা কৃতী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পাচ্ছে, তারা আগামী দিনে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে, এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

    আয়োজকরা জানান, এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, সাধারণ সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পেরাব এলাকার ফানল্যান্ডে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লিটন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান শফিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
    এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সাংগঠনিক সম্পাদক আল আমিন ও ইব্রাহিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া এলি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা আপেল মাহমুদ ও সামির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “গত ১৭ বছর যারা মাঠে ও রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামপুর ইউনিয়নকে সোনারগাঁয়ের মধ্যে একটি সেরা ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
    তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। জামপুর ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সামনে নির্বাচন। এ নির্বাচনে দল যাকে সমর্থন করবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
    আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন এবং মাঠে কাজ করার পাশাপাশি জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
    সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে গণভোজের আয়োজন করা হয়।

  • সোনারগাঁয়ে ৩ শতাংশ জমি জালিয়াতি করে দখলের চেষ্টার অভিযোগ

    সোনারগাঁয়ে ৩ শতাংশ জমি জালিয়াতি করে দখলের চেষ্টার অভিযোগ

    বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় রতন ভুঁইয়া নামে এক ব্যক্তির পৈত্রিক ৩ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা এবং বাধা দিলে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
    মঙ্গলবার (১৮ আগস্ট) সরেজমিনে সেকেরহাট চৌরাস্তার পাশে লায়েরবাগ এলাকায় গিয়ে দেখা যায়, রতন ভুঁইয়ার দাবি করা জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এতে বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    ভুক্তভোগী রতন ভুঁইয়া জানান, তার বাবা আমির হোসেন ভুঁইয়া পৈত্রিক সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি তার নামে রেজিস্ট্রি করে দেন। জমিটির খারিজ ও খাজনার কাগজপত্রও তার নামে রয়েছে। তবে তার এক চাচাতো ভাই জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ওই জমি অন্য এক নারীর কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
    রতন ভুঁইয়ার অভিযোগ, তার ৩ শতাংশ জমি নিয়ে জালিয়াতি করে ৬ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয়েছে। এরপর থেকে তাকে জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি ও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করায় জমিতে থাকা তার মেজো ভাইয়ের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
    তিনি আরও বলেন, সম্প্রতি অভিযুক্তরা জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করলে তার ভাই বাধা দেন। এ সময় তাকে ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সমাধান হয়নি, বরং বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে।
    রতন ভুঁইয়া বলেন, “আমি আমার জমি বিক্রি করতে চাই না। এই জমিতে আমি থাকব। আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমি আমার জমি ফেরত চাই। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জমির প্রকৃত মালিকানা ও দলিলপত্রের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

  • ওয়ালিউর রহমান আপেল পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লি: এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়।

    ওয়ালিউর রহমান আপেল পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লি: এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়।

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান (আপেল)-কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

    ‎শনিবার (১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

    এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ‎এ সময় বক্তারা বলেন, এস এম ওয়ালিউর রহমান (আপেল)-এর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি সোনারগাঁবাসীর জন্য গর্বের বিষয়। তারা তাঁর কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
    ‎পরে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে মিছিলের সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

    সোনারগাঁয়ে মিছিলের সময় ১২ ছাত্রলীগ কর্মী আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় মিছিল করার সময় ১২ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাসযোগে এসে বস্তল এলাকায় মিছিল করার চেষ্টা করেন ছাত্রলীগের একদল কর্মী। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আটক করে।

    আটকদের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন: রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) ও জোবায়ের হোসেন (১৯)। তাদের বাড়ি নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায়।

    এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • জামপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    জামপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকার

    জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকায় জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

    বুধবার(২২ জুলাই) বিকালে মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই মীরেরেটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।
    বিশেষ করে কলতাপাড়া, মীরেরেটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম এবং সাদিপুর হাইস্কুলের পাশের এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

    এইসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম, জামায়াত নেতা মাওলানা মোঃ ইয়াছিন সহ এলাকার সর্বস্তরের জনগণ।

  • ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার

    ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার

    নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের বাসিন্দা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সুলতান।

    মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সকালে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি মুচলেকা প্রদান করেন। মুচলেকায় তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে বৈধ ও সৎ উপার্জনের পথে চলার অঙ্গীকার করেন।
    মুচলেকায় সুলতান উল্লেখ করেন, তিনি আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এবং সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
    এ সময় মো. আল মুজাহিদ মল্লিক বলেন, কেউ যদি সত্যিকার অর্থে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া প্রয়োজন। সুলতানের বৈধভাবে জীবিকা নির্বাহের জন্য তার দাবির পরিপ্রেক্ষিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।
    স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সুলতান তার দেওয়া অঙ্গীকার রক্ষা করে মাদকমুক্ত জীবন গড়ে তুলবেন এবং অন্যদের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

  • সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের (জি আর) চাল বিতরণ, সুবিধাবঞ্চিত পরিবারের পাশে জামপুর ইউনিয়ন

    সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের (জি আর) চাল বিতরণ, সুবিধাবঞ্চিত পরিবারের পাশে জামপুর ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত জি আর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে জামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় ২০০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের তত্ত্বাবধানে সরকারের বরাদ্দকৃত জি আর চাল এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নান আমাকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুযায়ী সোনারগাঁ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

    চাল বিতরণ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

    সোনারগাঁয়ে তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অবস্থিত তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৬ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ চাষি হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি হোসাইন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    বক্তব্যে কাউসার আহমেদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতেও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম অক্ষুণ্ন রাখবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হওয়ার এবং তাদের সার্বিক কর্মকাণ্ডের প্রতি নজর রাখার আহ্বান জানান।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, সন্তানদের অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে না দিয়ে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, এইচএসসি পাস করার আগে সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়াই ভালো। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই সন্তানদের মাদক থেকে দূরে রেখে কুরআনের শিক্ষা ও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।
    তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করে এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখে। এছাড়া সুন্দর আয়োজনের জন্য মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
    অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

  • সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা লুটের দাবি

    সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা লুটের দাবি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রিয়াদ কবির সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার পিয়ার হোসেন, মাসুম, শফিকুল ইসলাম, আল-আমিন, লিটন হোসেন, ফর্মা হোসেনসহ কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রিয়াদ কবিরের বাড়িতে প্রবেশ করেন। তারা মাদক উদ্ধারের কথা বলে বাড়িতে তল্লাশি চালান এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন। এ সময় রিয়াদ কবিরকে মারধরের পাশাপাশি ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
    ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় একটি পরিচয়পত্র ফেলে যায় বলে দাবি করেন ভুক্তভোগী। পরিচয়পত্রটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সিপাহির নাম ও পরিচয় উল্লেখ রয়েছে। পরে শরীফ হোসেন নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের পরিচয়ে কেউ ওই পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
    তবে শরীফ হোসেন দাবি করেন, তিনি কাউকে ফোন করেননি এবং ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।
    ভুক্তভোগী রিয়াদ কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি চক্র পুলিশ ও প্রশাসনের নাম ব্যবহার করে তার পরিবারকে হয়রানি করছে। মাদক উদ্ধারের অজুহাতে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।
    অভিযোগের বিষয়ে পিয়ার হোসেন বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। গত তিনদিন ধরে তিনি ওই এলাকায় যাননি বলেও দাবি করেন। তবে তিনি শুনেছেন, প্রশাসনের লোকজনকে রিয়াদ ও তার পরিবারের সদস্যরা মারধর করেছেন।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কাউকে হয়রানি করা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে মসজিদ ও দরিদ্র পরিবারের ঘর মেরামতে আর্থিক সহায়তা দিলেন মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে মসজিদ ও দরিদ্র পরিবারের ঘর মেরামতে আর্থিক সহায়তা দিলেন মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস | সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী, জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নে মসজিদের উন্নয়ন এবং একটি দরিদ্র পরিবারের ঘর মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
    রোববার (২১ জুন) বিকেলে তিনি বারদী ইউনিয়নের নুনেরটেক জামে মসজিদ, জামপুর ইউনিয়নের কলতাপাড়া জামে মসজিদের উন্নয়নকাজের জন্য এবং নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি অসহায় পরিবারের ঘর মেরামতের উদ্দেশ্যে নগদ অর্থ প্রদান করেন।
    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। যতদিন বেঁচে থাকব, ততদিন অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় কাজ করে যাব। সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”
    তিনি আরও বলেন, “মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। আপনাদের সেবা করার সুযোগ যেন সব সময় পাই, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
    স্থানীয়রা এ সহায়তার জন্য আল মুজাহিদ মল্লিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

  • সরকারি অনুমোদন ছাড়াই সিসি রাস্তা ভাঙার অভিযোগ, সোনারগাঁয়ে জনদুর্ভোগ

    সরকারি অনুমোদন ছাড়াই সিসি রাস্তা ভাঙার অভিযোগ, সোনারগাঁয়ে জনদুর্ভোগ

    সোলায়মান হাসান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত একটি সিসি ঢালাই রাস্তা অনুমোদন ছাড়াই ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাবিখা প্রকল্পের আওতায় এলাকায় প্রায় এক হাজার ফুট মাটির রাস্তা নির্মাণকাজ শুরু হয়েছে। ওই প্রকল্পে ব্যবহৃত ভেকু (খননযন্ত্র) চলাচলের সুবিধার্থে চলাচলযোগ্য সিসি রাস্তার একটি অংশ ভেঙে ফেলা হয়। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই ভেকু দিয়ে রাস্তাটি ভাঙা হয়েছে।
    এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি কারও অনুমতি নিইনি। নিজ উদ্যোগে রাস্তাটি ভেঙেছি। কাজ শেষে আবার রাস্তা নির্মাণ করে দেওয়া হবে।”
    তবে স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া ভাঙা আইনসঙ্গত নয়। তারা প্রশ্ন তুলেছেন, কার স্বার্থে এবং কোন কর্তৃপক্ষের অনুমতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এলাকাবাসীর অভিযোগ, যে মাটির রাস্তা নির্মাণ করা হচ্ছে সেটি সাধারণ মানুষের নিয়মিত চলাচলের পথ নয়। অথচ প্রতিদিনের যাতায়াতের প্রধান সিসি সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, কোনো ধরনের পূর্বঘোষণা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ করে রাস্তা ভেঙে ফেলা হয়েছে। ফলে শিশু, নারী ও বৃদ্ধদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তারা।
    স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাস্তা ভাঙার সময় ঘটনাস্থলে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভুইয়াসহ স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে বক্তব্য জানতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
    স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনদুর্ভোগ নিরসনে ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণেরও আহ্বান জানিয়েছেন তারা।
    বিশেষজ্ঞদের মতে, সরকারি অর্থায়নে নির্মিত কোনো অবকাঠামো অপসারণ বা ভাঙার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া এ ধরনের কাজ সরকারি সম্পদের ক্ষতিসাধন হিসেবে বিবেচিত হতে পারে।

  • সোনারগাঁয়ে কৃষকের ঢেঁড়স বাগান ও ৮০টি কলাগাছ কেটে নষ্ট, অভিযোগ দায়ের

    সোনারগাঁয়ে কৃষকের ঢেঁড়স বাগান ও ৮০টি কলাগাছ কেটে নষ্ট, অভিযোগ দায়ের

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় এক কৃষকের জমির ফসল ও কলাগাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোতাহার তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৃষক মোতাহারের ১০ শতাংশ জমিতে থাকা ফসলি ঢেঁড়স গাছ এবং প্রায় ৮০টি কলাগাছ কলাসহ কেটে ফেলে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
    ক্ষতিগ্রস্ত কৃষক মোতাহার বলেন, “রাতের আঁধারে কে বা কারা আমার জমির ফসল ও কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এর আগেও আমার সরিষা ক্ষেত নষ্ট করা হয়েছিল, যার ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।”
    তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনার কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে আমি তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছি।”
    এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
    পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।