সোনারগাঁয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

সোনারগাঁয়ে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ। তবে এ প্রকল্পের পাইপলাইন স্থাপনে নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমগাঁও-বরগাঁও এলাকায় চলছে এই প্রকল্পের কাজ।
স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি পানি সরবরাহের পাইপলাইন মাটির প্রায় তিন ফুট গভীরে স্থাপন করার কথা। কিন্তু বাস্তবে অনেক জায়গায় মাত্র এক থেকে দুই ফুট গভীরতায় পাইপ বসানো হচ্ছে।
এছাড়া পাইপের ওপর ও নিচে প্রায় ছয় ইঞ্চি করে বালুর স্তর দেওয়ার কথা থাকলেও তা যথাযথভাবে করা হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।
তাদের আশঙ্কা, নির্ধারিত গভীরতায় পাইপলাইন স্থাপন না করা হলে ভবিষ্যতে রাস্তা নির্মাণ কিংবা যানবাহনের চাপে পাইপ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যাহত হতে পারে পানি সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি সরকারি অর্থে বাস্তবায়ন করা প্রকল্পটির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয়রা বলছেন, প্রকল্পের নকশা ও কারিগরি নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা দ্রুত সরেজমিনে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে পাইপলাইন স্থাপনের গভীরতা, বালুর স্তরসহ পুরো কাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এখন স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুইজন, মাদকসেবী চারজন, পরোয়ানাভুক্ত একজন এবং...

Read more

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন মামলায় ৯ জনকে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009