আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, সাগর নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী এবং ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ২ জন, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জন আসামি রয়েছেন।

সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার (২ জন): নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য ও সিংলাব এলাকার শাহ আলমের ছেলে মো. সাগর (২৮) এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও পাকুন্ডা এলাকার ইমরান ভূঁইয়ার ছেলে শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩)।

বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার (২ জন): পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ভবনাথপুর এলাকার মৃত আ. মজিদ সরকারের ছেলে মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও কাফুরদী এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।

নিয়মিত মামলায় গ্রেফতার (২ জন): সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার আ. হালিম মিয়ার ছেলে হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার মো. জাফরের ছেলে শান্ত মিয়া (২২)।

মাদকসেবনের অভিযোগে গ্রেফতার (১২ জন): সুকুরদী এলাকার মৃত অহিদউল্লার ছেলে মো. রমজান (৩৮), গোহাট্টা এলাকার সোলাইমান মিয়ার ছেলে মো. মারুফ হাসান (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. রুবেল (৩৮), আষারিয়ারচর এলাকার মো. আলিফের ছেলে মো. আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. রাব্বি (২১), সেনপাড়া এলাকার ভাড়াটিয়া (স্থায়ী ঠিকানা: পূর্বধলা, নেত্রকোণা) আ. হাইয়ের ছেলে মো. শিমুল (২১), দৈলেরবাগ এলাকার (স্থায়ী ঠিকানা: নুনেরটেক) ইসমাইলের ছেলে মো. রিফাত (১৯), হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার মো. বাদল ভূঁইয়ার ছেলে মো. শাহিন ভূঁইয়া (২৫), পারাবতী মীরেরবাগ এলাকার তমিজ উদ্দিনের ছেলে আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিম পাড়া এলাকার মো. মোবারক মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. ইমন (২৭)।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে বৃহস্পতিবারই নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution