Category: সর্বশেষ

  • বিএনপি নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, এলাকায় নানা অভিযোগ

    বিএনপি নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, এলাকায় নানা অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেচাইনা এলাকায় এক বিএনপি নেতার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ছবির ওই ব্যক্তি পেচাইনা এলাকার বাসিন্দা এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে একটি বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
    স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আরশাফ ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
    এছাড়া, অতীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য রেজাউল করিমের বাড়িতে বসবাসকারী কয়েকজনের ওপর হামলা এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তারা মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে পরবর্তীতে সংযোজন করা হবে।

  • সোনারগাঁয়ে মাদককারবারীসহ গ্রেফতার ৩০, উদ্ধার গাঁজা-ইয়াবা

    সোনারগাঁয়ে মাদককারবারীসহ গ্রেফতার ৩০, উদ্ধার গাঁজা-ইয়াবা

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।

    অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আব্দুল কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) ও শাহপুরের কাউসার (৪০)।

    এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলী।

    একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), সাকিব খান (২৪), মমিন মিয়া (৩২), আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), সবুজ (৩১), রিপন (২৬), সাগর (৩২), নুর মোহাম্মদ (৪৬), আউয়াল (৪০), রকি হোসেন (৩১), মহাদেব চন্দ্র দাস (২৯), অহিদ (২৯), কাউসার (২৩), কামাল (২৫), সাগর (২৫) ও আব্দুল লতিফ (৪৫)।

    এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

    সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে নারীকে মারধরের পর বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

    সোনারগাঁয়ে নারীকে মারধরের পর বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে মারধর, অবৈধ অস্ত্র দিয়ে আঘাত এবং বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ নয়জনের বিরুদ্ধে। নিহত নারীর ভাই মো. রাব্বি (২০) এ ঘটনায় থানায় লিখিত এজাহার দিয়েছেন।
    এজাহার সূত্রে জানা যায়, নিহত মোসাঃ মরিয়ম (৩৫) এর সঙ্গে ইকবাল হোসেনের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছরের একটি কন্যা ও ১৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
    অভিযোগে বলা হয়, ইকবাল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মরিয়মের বসতঘরে অনধিকার প্রবেশ করে মাদক সেবন করতেন। এতে বাধা দেওয়ায় মরিয়মকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
    গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ইকবাল হোসেনসহ ইয়ামিন, আরমান, দিপু ও হিরন মরিয়মের ঘরে প্রবেশ করে মাদক সেবন শুরু করেন। মরিয়ম প্রতিবাদ করলে ইকবালের নির্দেশে আরমান, দিপু ও হিরন তাকে দুই হাত ধরে আটকে রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ইয়ামিন তাকে কিল-ঘুষি ও তলপেটে লাথি মারেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়।
    এজাহারে আরও অভিযোগ করা হয়, দিপু পিস্তল দিয়ে মরিয়মের ডান হাতের কব্জি ও পিঠে আঘাত করেন। হিরনও অপর একটি পিস্তল দিয়ে তার পিঠে আঘাত করেন। পরে ইয়ামিন তার হাতেও আঘাত করেন। একপর্যায়ে মরিয়ম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
    পরে আরমানের দেওয়া অজ্ঞাতনামা একটি ট্যাবলেট ইকবাল ‘ব্যথার ওষুধ’ বলে মরিয়মকে জোর করে খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।
    অভিযোগ অনুযায়ী, এরপর ছালেহা বেগম, শিউলী বেগম, লাইলি বেগম ও আনারকলি অন্যদের সঙ্গে যোগসাজশ করে মরিয়মকে মৃত ভেবে লাশ গুমের উদ্দেশ্যে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
    পরে মুমূর্ষু অবস্থায় মরিয়মকে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।
    নিহতের ভাই রাব্বি এ ঘটনায় ইকবাল হোসেনসহ নয়জনের বিরুদ্ধে বেআইনি মারধর, অবৈধ অস্ত্রের ব্যবহার, বিষ প্রয়োগে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
    তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

  • সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ১ জন, মাদকসেবী ৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং রাজনৈতিক মামলায় ১ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    রোববার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

    পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ মামুন মিয়া (৩৫), মোঃ আমজাদ হোসেন (৪৮) ও মোঃ সুমন (৩৮)। তারা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

    এ ছাড়া মাদকসেবনের অভিযোগে অপু (২২), মোঃ রাসেল (৩০), শফি উদ্দিন (৩৮), জাহাঙ্গীর আলম (৫০) ও রমজান হোসেন (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

    পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পঞ্চমীঘাট এলাকার আল আমিনকে গ্রেপ্তার করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শেরপুরের কাউসার আহমেদ (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

    রাজনৈতিক মামলায় ভারগাঁও-আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় হাবিবপুরের উজ্জল (৩৮) ও বাড়ী মজলিস এলাকার মোঃ হৃদয় (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ভট্টপুর মডেল সপ্রাবির সভাপতি হলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম

    ভট্টপুর মডেল সপ্রাবির সভাপতি হলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
    এর আগে তিনি বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।
    বর্তমানে মো. রাশেদুল ইসলাম নোয়াগাঁও হাইস্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। শিক্ষা পরিবারের সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে আগ্রহী।
    ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটিকে শুধু স্থানীয় পর্যায়ে নয়, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
    সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
    নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, মো. রাশেদুল ইসলামের উদ্যোগ ও অভিজ্ঞতায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

  • সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

    সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এটি চলতি সময়ে সোনারগাঁ উপজেলার প্রথম বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
    রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রিটার্নিং অফিসার ও এডহক কমিটির সভাপতি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার।
    সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাদিকুর রহমান।
    এছাড়া পুরুষ বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. অমিত হাসান, মহিলা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রোকেয়া সুলতানা, মহিলা অভিভাবক সদস্য হিসেবে মাহবুবা আক্তার ও নুসরাত জাহান, জমিদাতা সদস্য হিসেবে মো. মহিউদ্দিন আব্দুল কাদের এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. হুসাইন, সিনিয়র শিক্ষক, বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চ বিদ্যালয়কে মনোনীত করা হয়েছে।
    কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে কবির আহম্মেদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সদস্য হিসেবে মো. আমির হোসেন মনোনীত হয়েছেন। পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর. বিলকিস।
    নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
    এ সময় আয়োজকরা বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলাসহ গ্রেপ্তার ১৮

    সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলাসহ গ্রেপ্তার ১৮

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
    রোববার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে।
    অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রাজা শেখ ওরফে রাজু (২৩), মো. অহিদুল্লাহ (৫০), মো. জনি (১৯) ও আক্তার হোসেন (৪২)কে।
    এ ছাড়া নিয়মিত মামলায় মো. ইউসুফ (২৪), মহর আলী (৫৩), নয়ন সরকার (৪৪) ও রাসেল (৩৫)কে এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নন্দ কিশোর মিথুন ও আওলাদ হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
    অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ছালাম (২৫), সোহাগ ইসলাম (২৪), মো. নাছির (২৯), সোহাগ মোল্লা (৩৪), মো. সাগর (২৪)সহ অন্যরা।
    পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
    চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
    জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন মোল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

  • দুর্ভোগের অবসানে সোনারগাঁয়ের জামপুরে কোটি টাকার আরসিসি সড়ক

    দুর্ভোগের অবসানে সোনারগাঁয়ের জামপুরে কোটি টাকার আরসিসি সড়ক

    মোঃ পলাশ শিকদার, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে প্রায়কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা বলে আশা করা হচ্ছে।

     

    শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মুসারচর স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি জামে মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত প্রস্তাবিত সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

    জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)  আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয়দের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

    স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    উঠান বৈঠকটি ৫ই(সেপ্টেম্বর)শনিবার রাম গোবিন্দের গাঁও প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
    এ সময় বৈঠকে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
    এ সময় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
    বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

  • সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক  মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য মাহবুব রহমান,  নির্বাহী সদস্য মনির হোসেন, সিনিয়র সদস্য মাসুদ শায়ান, মাহবুবুল ইসলাম  সুমন, আনিসুর রহমান, নাসিরউদ্দিন, কবির হোসেন  প্রমূখ।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি

    সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা (টান পাড়া) এলাকার কথিত বিএনপি নেতা মোঃ শুক্কুর আলী নামে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

     

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তালতলা বালুর মাঠে মোঃ রোকনউদ্দিনের ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে বিএনপি নেতা শুক্কুর আলী ও তার ছেলে মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজির মৌখিক অভিযোগ করেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীম উদ্দিন নিকট।

    পরবর্তীতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ, শুক্কুর আলী এবং তার ছেলে মাসুদকে তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে, চাঁদাবাজির কথা অস্বীকার করে সরকারি সম্পত্তির ভাড়া নিচ্ছেন বলে স্বীকার করেন। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তা নেই বলে নির্দ্বিধায় সিকার করেন।

    এক পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সাথে বাকবিতণ্ডসহ উগ্ৰ আচরণ করে, পুলিশকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে তদন্ত কেন্দ্র ত্যাগ করেন।

    এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন,এই বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। ঘটনা নিশ্চিত হয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা এলাকার মৃত সোহাগ খানের মেয়ে ও জুনায়েদ মিয়ার স্ত্রী।
    পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ফাহিমা খানমকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
    এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুমন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রামগোবিন্দেরগাঁও এলাকার সুমনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি সাদা-লাল শপিং ব্যাগের ভেতর পুরোনো খবরের কাগজে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন জানায়, পলাতক আলী নুরের সহায়তায় বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো তার হেফাজতে রেখেছিল।

    পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পূর্বের দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৮ সালের ৫ এপ্রিল সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং ২০০৯ সালের ২০ অক্টোবর কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

    এ ঘটনায় গ্রেপ্তার সুমন ও পলাতক আলী নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২

    সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদনপুর এলাকার জাহিন টেক্সটাইলের শ্রমিকরা কারখানার ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেন পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন আরও দুই শ্রমিক।
    দুর্ঘটনার পর সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সময় শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়।
    শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মদনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ মহাসড়কে অবস্থান করে যানজট নিরসনের চেষ্টা করছে।
    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    এদিকে দুর্ঘটনার পর দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প পথে বা অটোরিকশায় উল্টো পথে গিয়ে যানজট এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

  • আগামীকাল শুক্রবার সোনারগাঁয়ের ৮ এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

    আগামীকাল শুক্রবার সোনারগাঁয়ের ৮ এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

    নিজস্ব প্রতিবেদক: লাইনের ওপর গাছপালা কাটাকাটি ও রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের কয়েকটি এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
    মেঘনাঘাট সাব-জোনাল অফিস, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
    বিদ্যুৎ বন্ধ থাকার এলাকাগুলো হলো— পিরোজপুর, নয়াগাঁও, জৈনপুর, চেঙ্গাকান্দি, মৃধাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও মনাইরকান্দি।
    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
    সূত্র: মেঘনাঘাট সাব-জোনাল অফিস, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১।