আজ | মঙ্গলবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৮৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ, ব্যয়, ঠিকাদারি কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে এ আবেদন করা হয়।

 

আবেদনে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সোনারগাঁ উপজেলায় গৃহীত, অনুমোদিত, চলমান ও সমাপ্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য চাওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থের বরাদ্দ, ব্যয় এবং বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার উদ্যোগ নিয়েছে দলটি।

আবেদনে ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক প্রকল্পের নাম ও ধরন, সরকারি ও বিশেষ বরাদ্দ, খাতওয়ারি ব্যয়ের হিসাব, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, কার্যাদেশের মূল্য, পরিশোধিত বিল এবং প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির তথ্য চাওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অডিট প্রতিবেদন, অডিট আপত্তি এবং নিরীক্ষায় চিহ্নিত অনিয়মসংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে এনসিপি।

আবেদন কার্যক্রমে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার এনসিপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাকিল সাইফুল্লাহ, মোহাম্মদ রাইয়ান, কামরুল ইসলাম, শাওন, শাফিন, মুরাদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

আবেদনের মাধ্যমে সোনারগাঁয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের বরাদ্দ ও ব্যয়ের হিসাব, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও সরকারি ব্যয় সম্পর্কে তথ্যভিত্তিক মূল্যায়ন করা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরির লক্ষ্য রয়েছে বলে আবেদনের বিষয়বস্তু থেকে জানা যায়।

এই নিউজটি শেয়ার করুন...
২০

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution