নিজস্ব প্রতিবেদক “চির উন্নত শির” শ্লোগানে ‘দৈনিক খবরের কাগজ‘ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সফলতার সাথে তিন বছর শেষে ৪ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়ভাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে সম্পন্ন হয়।
খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্ট বেকারের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে
সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক, ইষ্ট ফুট কোম্পানি লিঃ নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজ প্রোঃ মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আমাদের কন্ঠের পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাররম মামুন, ফরিদ হোসেন, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ডালিম হোসাইন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রসংশা করে আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।