নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৮ জন মাদকসেবী হলেন হাবিবপুরের মো. হিমেল (২৫), বাড়ী মজলিশের শফিকুল ইসলাম (৫০), মোগড়াপাড়ার ভাড়াটিয়া মো. হানিফ (৩০), গজারিয়াপাড়ার মো. কাউসার মিয়া (২৬), একই এলাকার মো. ফয়সাল মিয়া (২৭), রূপগঞ্জের ফকির কটনের ভাড়াটিয়া আকিব উল্লাহ (২৪), নোয়াপুরের মো. পিয়াস (২০) ও ঝাউচরের মো. ইউসুফ (৪৮)।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে জামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন জালাল (৪৭) এবং কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম (২২)কে।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় রিমন ওরফে সেলাই রিমন ওরফে লিমন (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পিরোজপুরের মো. গোলজার হোসেন (৪৩) ও খামারগাঁওয়ের কহিনুর আক্তার (৩৫)কে।
পুরাতন অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে আষারিয়ারচরের মোরসালিন (১৯) এবং শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. কাউছার হোসেন (২২)কে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১৫ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



