নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর স্কুলছাত্রী আলিফা আক্তার রোযামনি (১৩) হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
নিহত আলিফা আক্তার রোযামনি বন্দর থানাধীন সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ২১ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৪টার দিকে সে দড়ি সোনাকান্দা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে খেলাধুলার উদ্দেশ্যে বাইরে যায়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও বাসায় ফিরে না আসায় তার মা পারভিন (৪৮) ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন ২২ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিবেশী ইয়াসমিন ও তার স্বামী আক্তার হোসেনের মাধ্যমে পরিবার জানতে পারে যে, দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে একটি মেয়ের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মা পারভিন আক্তার তার মেয়ের মরদেহ শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে বন্দর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতের মা পারভিন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর নং-২৪, তারিখ-২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তভার দেওয়া হয় এসআই মোঃ ইদ্রিস আলীকে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তথ্য প্রযুক্তি ও একাধিক বিশ্বস্ত সোর্স কাজে লাগানো হয়।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে বন্দর থানা পুলিশ দড়ি সোনাকান্দা এলাকার সোনাবিবি রোড থেকে ফয়সাল ওরফে বাদশা (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল মানিক চাঁন ওরফে মানিক মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, আসামির পিতা মানিক চাঁনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ভাঙা ইটের বস্তার নিচ থেকে নিহত আলিফার ব্যবহৃত এক জোড়া জুতা উদ্ধার করা হয়, যা বাদী উপস্থিত স্থানীয় লোকজনের সামনে শনাক্ত করেন। পরে গ্রেপ্তারকৃত ফয়সাল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Category: জেলা
-

বন্দর থানা পুলিশের অভিযানে আলিফা আক্তার রোযামনি হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
-

বন্দর শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন
নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। উদ্বোধনের তিন বছরের মাথায় সেতুর সংযোগ সড়কের এই অবস্থা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্যাপাড়ের মানুষ।
মঙ্গলবার (২০ মে) শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সৈয়দপুর অংশের সংযোগ সড়কটির পাশে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানচলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।
জানা যায়, সেতুটি নির্মাণকালে এখানে বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। এর ফলে বৃষ্টির পানি সরাসরি এই সেতুর সংযোগ সড়ক দিয়েই নামে। ফলে সেতুর সংযোগ সড়কের নিচের মাটি সরে এই গর্ত সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে টানা কয়েকঘণ্টা বৃষ্টিপাত হয়। এ সময় বৃষ্টির পানির তোড়ে মাটি আলগা হয়ে এক পর্যায়ে সেতুর সংযোগ সড়কটির একটি পাশের কিছু অংশ ধসে পড়ে। পরে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে জায়গাটি চিহ্নিত করে যায়। তবে এখনও এটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা আরও জানান, সামনে বর্ষার মৌসুমে বৃষ্টিপাত বাড়লে সেতুর সংযোগ সড়কের এই অংশে আরও ভাঙন দেখা দিতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বলেন, আমরা কিছুদিনের মধ্যেই এটার মেরামতের কাজ শুরু করবো। বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে এই ধসের ঘটনাটি ঘটেছে। বৃষ্টির ফলে ব্রিজের এক পাশ দিয়েই প্রচুর পানি নামতে থাকে। এর ফলে ঘটনাটি ঘটেছে।
ব্রিজের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি সম্পর্কে তিনি বলেন, ব্রিজের ওপর একটা বাক রয়েছে। এটাকে সুপার এলিভেশন বলা হয়ে থাকে। এর ফলে সাধারণত দুই পাশের পানি একদিক দিয়েই নামে। সেখানে আমাদের সসার ড্রেন রয়েছে। কিন্তু এর নিচে কিছু ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে। পানি নেমে নিচে মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ঢোকে। এর ফলে স্থানীয়রা ড্রেনটির মুখ বালুর বস্তা দিয়ে প্রায়ই বন্ধ করে দেয়। ফলে পানি বের হতে পারে না এবং ব্রিজের এক পাশ দিয়েই পানি প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। ফলেই সংযোগ সড়কটির মাটি সরে ধসে গেছে। আমরা পরিকল্পনা করছি ড্রেনেজ ব্যবস্থাটি সংস্কারের জন্য।
-

বন্দরে মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যৃ
বন্দরে পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার ২০মে দুপুরে দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নাসিরউদ্দিন ওরফে দাদনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম সংসারের মেয়ে আনুরি বেগম ও জামাতা চঞ্চল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে জামাই শশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মেয়ের জামাই এবং মেয়ের কিল ঘুষিতে দাদন অসুস্থ হয়ে পড়েন। তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ দাদনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
-

বন্দরে মোবাইল কোর্টে ৩০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিতাসের অভিযানে জরিমানা
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
পরিমল বিশ্বাস:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্টটাউন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।সোমবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির।
অভিযানকালে অপসারণ করা হয়:
- ১ ইঞ্চি এমএস পাইপ প্রায় ২,২০০ ফিট
- ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর
অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে একটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সংযোগের মূল উৎসে কিলিং করে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ শনাক্ত হবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, কেউ অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করে দেন তারা।
-

বন্দরে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে শনিবার রাত থেকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায়। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার বড় একটি অংশ অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ভোর হতে না হতেই নবীগঞ্জসহ বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এতে করে অফিস, স্কুল ও কলেজগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কটি দীর্ঘদিন ধরেই খানা-খন্দে ভরা ও বেহাল অবস্থায় রয়েছে। নিয়মিত সংস্কারের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দুর্ঘটনার পরও দ্রুত উদ্ধার কাজ শুরু হয়নি, যার ফলে এমন ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।”
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সময়মতো সংস্কার না হলে ভবিষ্যতেও এমন ভোগান্তি পোহাতে হবে।”
-

বন্দর কেওঢালায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ১
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই কলেজের আরেক শিক্ষার্থী শিহাব প্রধান।
শনিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং তুলারাম কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আহত শিহাব প্রধান শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে, তিনিও একই কলেজে পড়াশোনা করতেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় পৌচ্ছালে একটি দ্রুতগামী বাস তাদের পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসানার মৃত্যু হয়। শিহাব গুরুতর আহত হলে প্রথমে তাকে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর ঘাতক যানবাহনটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
-

সোনারগাঁয়ে সতিন হত্যার দায়ে সতিনের যাবজ্জীবন কারাদন্ড
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম; সোনারগাঁয়ে কাজল নামে এক নারীকে হত্যার দায়ে গৃহবধুর শিমু আক্তার (৩৪) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর পরষ্পর সম্পর্কে সতিন হতেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শিমু আক্তার সোনারাগাঁয়ের জিয়ানগর এলাকার ওহিদুল্লাহর স্ত্রী। একইসঙ্গে নিহত কাজল চাঁদপুরের কচুয়া এলাকার মো. আবুল কালামের মেয়ে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতিন কাজলকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় কাজলের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
-

বন্দরে সিএনজি চালকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও
বন্দর থানার নাসিক ২৪ ওয়ার্ড নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার প্রবাসী ছেলে লিটনের স্ত্রী ১০ বছরের সন্তান রেখে একই এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সিএনজি চালক আরমানের সাথে পরকীয়ার টানে ঘর ছেড়েছে।
জানাগেছে, নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লিটন মিয়া সুখের আশায় গত পাচঁ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান। সংসারে আছে একটি ফুটফুটে ছেলে সন্তান। গত কয়েক বছর আগে লিটন প্রবাস থাকা অবস্থায় জানতে পারেন পাশের বাড়ির ভাগিনা আরমানের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরেন তার এক সন্তানের জননী স্মৃতি (২৮)।
এর পর থেকেই স্বামীকে বিদেশ রেখেই বিভিন্ন অজুহাতে হোটেল/রিসোর্টে গিয়ে একাধিকবার রাত্রি যাপন করছেন জানালেন প্রত্যক্ষদর্শীরা। এবং একাধিকবার ধরা পরলে বিচার শালিশ ও করেন এলাকাবাসী।
এব্যাপারে ভোগক্তভোগী প্রবাসী লিটন জানান আমার সরলতার সুযোগ নিয়ে আমার পরিচিত এলাকার ভাগিনা সিএনজি চালক আরমান আমার স্ত্রীকে মামী বলে সম্মান করতো, এর ভিতরে যে পশুত্ব ঢুকে যাবে কে জানে, এলাকাবাসী আমাকে জানায় সিএনজি চালক আরমান দীর্ঘদিন যাবত আমার স্ত্রীকে ভোগ করে আসছে।
আমার দশ বছরের সন্তান তাদের সকল অনৈতিক কার্যকলাপ দেখেছে তাকে গলাটিপে মেরে ফেলতে চেয়েছিল আরমান, মায়ের হাত পায়ে ধরে রেহাই পায় আমার সন্তান। লিটন আরো জানান আমার স্ত্রী স্মৃতি আক্তার এলাকার নামকরা দেহ ব্যবসায়ী “জেসিকার” শেল্টারে পরকীয়ায় আসক্ত হয়েছে।
একপর্যায়ে দশ বছরের সন্তান রেখে আমার ৫ বছরের বিদেশের সমস্ত আয়, ইনকাম নিয়ে গত একমাস আগে পরকীয়া প্রেমিক সিএনজি চালক আরমানের হাত ধরে পালিয়ে যায়। এবিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডাইরি করে রেখেছি।
এবিষয়ে জানতে চাইলে এলাকার মুদি দোকানদার জানান লিটনের বউ স্মৃতি আক্তার শুধু সিএনজি চালক আরমানের সাথেই অনৈতিক সম্পর্ক নয়, এলাকার একাধিক ছেলের সাথে তার গোপনীয় সম্পর্ক আছে।
আরমান ছিল তার সম্পর্কের ভাগিনা আর সেই ভাগিনার সাথেই ছিল তার দীর্ঘ দিনের মেলামেশা এগুলো এলাকাবাসী জানলে একাধিকবার ক্ষমাও চায় তারা। অবশেষে মামীকে নিয়ে পালিয়ে যায় সিএনজি চালক আরমান।
-

বন্দরে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে হত্যা মামলার আসামীর বাড়িতে হামলা
বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ও ভাচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এস এসসি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে।
আহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী সিমি (১৬) ও তার ছোট ভাই সোয়াইফ (১২)। গত সোমবার (৫ মে) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সালাউদ্দিনের বোন শাহনাজ বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো বন্দর উপজেলার মুছাপুর এলাকার মোজাফফর মিয়ার ছেলে নাজির (৩৫), একই এলাকার মৃত হবু মিয়ার ২ ছেলে পারভেজ (৩২), ও মানিক (২৮) একই এলাকার পারভেজ মিয়ার ছেলে আলিফ, করিম বেপারি ছেলে জসিম কুচরিত্র এলাকার আউয়াল মিয়ার ছেলে কথিত বিএনপি নেতা শাহিন (৩২) বারপাড়া এলাকার হাবিবুর মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৩৫) একই এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির (২৫) একই এলাকার মুছন আলী মেয়ে মেহেরুন (২০) ও একই এলাকার আলমাছ আলী ছেলে শহীদ (৩০)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গত ১ লা এপ্রিল বন্দরের বারপাড়া এলাকায় রাহিম নামের এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা হয়। হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বারপাড়া এলাকায় মানববন্ধন করেন রাহিমের পরিবার ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিনের বাড়িতে হামলা চালায় মানববন্ধন কারীবিরা।
আহত সিমি জানান, মানববন্ধন কারিরা হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও লুটে নেয় হামলাকারিরা। তাদের মারধরে আহত হন তিনি ও তার ছোট ভাই।
-

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আবেদসহ গ্রেপ্তার ২
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারীর ছেলে আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) এবং বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জ্বলকে এবং ১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাকান্দাস্থ একটি বিস্কুট কারখানার ভেতর থেকে আওয়ামী লীগ নেতা আবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উজ্জ্বলকে বন্দর থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আবেদ হোসেন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
তিনি আরও বলেন, “গ্রেপ্তারের বিষয়টি সত্য, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
ডেভিল হান্ট অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
-

বন্দর মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
বন্দর প্রতিনিধি: অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিস্ট দোসর মঞ্জুর আলম মঞ্জু’র বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন উল্লেখিত ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করা হয় । এর আগে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় সকল সদস্যের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুকে অনাস্থা এবং ২নং প্যানেল চেয়ারম্যান কাজী মনির হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রস্তাবনা গৃহিত হয়।১১ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানাগেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমের অন্যান্য সদস্যের সঙ্গে কাজ কর্মে বনিবনা হচ্ছিল না। । ব্যক্তিগত কাজে এখানে সেখানে ঘুরে বেড়ান। এর ফলে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন নাগরিক সেবায় ভোগান্তিতে সাধারণ মানুষ । ট্রেড লাইসেন্সে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় সহ সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমের বিরুদ্ধে। এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেওয়ায় শূন্য পদে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানের দলীয় ক্ষমতায় মঞ্জুর আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম জানান, ‘অনাস্থার বিষয়ে এখনো কেউ অবগত করেনি বা ডকুমেন্ট পাইনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত প্রমানিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আনীত অভিযোগ অসত্য হলে এ বিষয়টি আমার দেখার আছে’।বন্দর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মোস্তাফিজুর রহমানজানান, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমকে অনাস্থা চেয়ে ১১ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে’ -

ওসমান পরিবারের ছায়ায় বন্দরে অপরাধ সাম্রাজ্য : সোহেল-আনোয়ার বাহিনীর দাপট অব্যাহত
বন্দর প্রতিনিধি:
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলেও নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ওসমান পরিবারের ছায়ায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের দাপট যেন আরও বেড়ে গেছে। প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে প্রকাশ্যে মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থানা এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ ছিল মূলত ওসমান পরিবারের সরাসরি ছত্রচ্ছায়ায়। আজমেরী ওসমান, শামীম ওসমান ও অয়ন ওসমানের নাম ব্যবহার করে তানভীর আহমেদ সোহেল ও আনোয়ার হোসেন ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত ছিলেন। এমনকি অসহায় বিধবা নারী ও বৃদ্ধদের জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ করা হলেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার পায়নি নির্যাতিতরা।
বিশেষ করে ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল ও তার স্ত্রী সায়মা এবং বোন রাসা মিলে আশপাশের মানুষদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের অত্যাচারে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছিল।
স্বৈরাচারী সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে আবারও প্রকাশ্যে এসেছে তানভীর আহমেদ সোহেল ও আনোয়ার হোসেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত গিয়াস উদ্দিন বাদলের ছেলে তানভীর আহমেদ সোহেল এবং তার বোন জামাই নবীগঞ্জ উত্তরপাড়া বালুর মাঠ এলাকার আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দুলাল প্রধানের নাম ভাঙিয়ে ওসমান পরিবারের প্রভাব কাজে লাগিয়ে তারা বন্দরে বিশাল দাপট বজায় রেখেছিলেন।
এলাকাবাসীর দাবি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল এবং তার সহযোগী আনোয়ার হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করা হোক। সচেতন মহলের প্রশ্ন, তারা কি আইনের ঊর্ধ্বে?
এদিকে, স্বৈরাচারী সরকারের পতনের পর আওয়ামী লীগ পরিবারের প্রভাব হারালে এখন তারা বিএনপির ছায়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে নির্যাতিত পরিবার ও স্থানীয় সচেতন মহল।
-

বন্দরে বায়তুল আমান জামে মসজিদ ও সরকারি সম্পত্তি দখলে, চাঁন মিয়া‑প্রদীপ জুটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২৫ বন্দরের নাসিক ২৩ নং ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ ও তার আশপাশের সরকারি সম্পত্তি নিয়ে চাঁন মিয়া ওরফে ‘টাওয়ার চাঁন’ এবং সাধারণ সম্পাদক প্রদীপের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও দখলবাজির অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী—
দীর্ঘদিনের ‘একক আধিপত্য’
- ওয়াকফা না করা সত্ত্বেও সভাপতির পদ প্রায় দুই দশক ধরে নিজের দখলে রেখেছেন চাঁন মিয়া।
- লাশঘর ভাড়া বাবদ প্রতি লাশে ৭০ হাজার টাকা وصول হলেও ৫০ হাজারই নেন সভাপতি; বাকি ২০ হাজার যায় তার ঘনিষ্ঠ কবিরের কাছে।
- কবরস্থানসংলগ্ন সড়ক নির্মাণের নামে প্রতি ঘর থেকে ৫ হাজার টাকা আদায় করা হলেও প্রকৃতপক্ষে তা ব্যবহৃত হয় চাঁন মিয়ার ব্যক্তিগত প্লটের রাস্তা তৈরিতে।
সরকারি জমি ও দোকান ভাড়া
- মদনগঞ্জ‑মদনপুর মহাসড়কের পাশে জাকির শাহ দরবার এলাকায় সরকারি পুকুর ও আশপাশের জমি জাল দলিল দেখিয়ে দখল করেন প্রদীপ।
- সেখানে গড়ে তোলা ‘কাঠপট্টি’ বাজারের ৩০‑৪০টি দোকান থেকে মাসে দুই‑তিন লাখ টাকা ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ।
- সহযোগী হিসেবে রয়েছেন স্থানীয় দুলাল প্রধান।
রাজনৈতিক আশ্রয়‑প্রশ্রয়
- ৫ আগস্টের পর ‘বিএনপি নেতা’ সেলিম বাঙালীর ছত্রছায়ায় চাঁন মিয়া কৌশলে প্রভাব বৃদ্ধি করেন।
- অতীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ থেকে বারবার দল বদল করে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
- এলাকাবাসীর দাবি— প্রশাসন ও দুদকের সুক্ষ্ম তদন্তে বেরিয়ে আসবে একটি বহুমুখী দখল‑দুর্নীতির চক্রের চিত্র।
স্থানীয়দের দাবি
- মসজিদের সম্পত্তি অবিলম্বে ওয়াকফা ঘোষণা ও নিরপেক্ষ কমিটি গঠন।
- সরকারি পুকুর‑জমি দখলের অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা ও দোষীদের গ্রেফতার।
- লাশঘর ও দোকানভাড়া‑সহ সব আয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, বন্দর থানা পুলিশের সাম্প্রতিক ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নানা অপরাধী ধরপাকড় হলেও চাঁন মিয়া‑প্রদীপ জুটি এখনো ধরা‑ছোঁয়ার বাইরে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে এলাকায় সহিংসতা ও ধর্মীয় অশান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এক নজরে অভিযোগসূচি
• ২০ বছর ধরে মসজিদ কমিটিতে স্বৈরাচারী দখল
• লাশঘর ভাড়া নিয়ে কোটি টাকার দুর্নীতি
• সরকারি পুকুর‑জমিতে অবৈধ ‘কাঠপট্টি’ বাজার
• রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব‑ব্যবসা ও দখল
• ওয়াকফা না হওয়ায় মসজিদের আইনি নিরাপত্তাহীনতাসচেতন মহল মনে করছে, মসজিদের মতো পবিত্র স্থানের স্বার্থরক্ষায় এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে দখল‑দুর্নীতি বন্ধ হবে না, বরং এলাকাবাসীর আস্থা ও ধর্মীয় শান্তি আরও হুমকির মুখে পড়বে।
-

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা কলাগাছিয়া নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কলাগাছিয়া নৌ ফাঁড়ির পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারের সময় তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। মরদেহটি পচনধরা অবস্থায় ছিল, যা ইঙ্গিত দেয় যে, তার মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে।
অজ্ঞাত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে।
পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান আরও বলেন, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
-

বন্দরে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবা আটক
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলায় সৎ মেয়েকে নগ্ন ভিডিও ধারন করে ধর্ষন চেষ্টার অভিযোগে শামীম নামের একজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত শনিবার রাতে বন্দরে এনসিসির ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩রা মার্চ রাতে ১৪ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী লিজাকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারন করে সৎ বাবা শামীম। ওই ভিডিও দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষনের চেষ্টা চালায় অভিযুক্ত বাবা। ঘটনার বিষয় শিক্ষার্থী লিজা তার মাকে জানায়। পরে মা প্রতিবেশিদের জানালে শনিবার রাতে শামীমকে হাতে নাতে ধরে পুলিশের সোপর্দ করেন এলাবাসী।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানায়, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভিক্টিমের মা বাদী হয়ে নারী শিশু ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।’
