আজ | সোমবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনায় বালু চুরি গ্রেপ্তার-৩, বালু কাটার ড্রেজারসহ মালামাল জব্দ, থানায় মামলা সোনারগাঁয়ে মালিপাড়া ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল প্রধান সোনারগাঁয়ের নয়াপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে সোনারগাঁয়ে জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মদসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ের নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমির শুভ উদ্বোধন দীর্ঘ এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ঈশা খাঁ বাসরুটের নেতৃত্বে সোনারগাঁয়ের রবিউল ইভান

সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারজিয়া (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। তাঁর স্বামী আশরাফুল (২১) নেত্রকোনা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারজিয়া তাঁর স্বামী আশরাফুলকে নিয়ে সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের টিনশেড ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।

নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দরজা-জানালা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...
১৬

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution