আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ সোনারগাঁয়ে সোলার সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ছাড়পত্র না থাকায় বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চেয়ে সোনারগাঁ থানায় চিঠি সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ল ৬-৭টি দোকান, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারীর বাড়ি পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সাবেক যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান সোনারগাঁয়ে পিতাপুত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন গ্রেফতার সোনারগাঁয়ে দুই দিনে দুই মামলা আসামী দুই শতাধিক সোনারগাঁয়ে নাশকতার মামলা, আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ৭৪ নেতাকর্মী আসামি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

সোনারগাঁয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২৭ নম্বর লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ডা. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সাংবাদিক সোলায়মান হাসান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মফিজুর রহমান, সোহেল মিয়া, হেদায়েতুল্লাহ, আয়ুব এবং ডালিম সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution