সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, ডাকাতি, চুরি এবং মাদক সেবনের অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মী রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ৪: অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সোনারগাঁ থানা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও নগর জোয়ার গ্রামের মোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫), সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের শাহ আলম (৪৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য ও ষোলপাড়া গ্রামের সাইদুর রহমান জনি (৩৬)। এছাড়া বৈষম্য বিরোধী মামলায় জামপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও চর তালিমাবাদ গ্রামের মোঃ আনারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতি, চুরি ও ফৌজদারি মামলায় গ্রেপ্তার ৫: ডাকাতি মামলায় উপজেলার সাদিপুর (লষ্করবাড়ী) গ্রামের মোঃ সোহেলকে (৩৪) গ্রেপ্তার করা হয়। চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার নতুন চরচাষী গ্রামের (বর্তমানে সোনাপুরের ভাড়াটিয়া) মোঃ আবজাল হোসেন (২৮) এবং সোনারগাঁয়ের মাঝেরচর গ্রামের মোঃ লেলিন (২৮)। এছাড়া ফৌজদারি কার্যবিধির (ফৌঃ কাঃ বিঃ) ১৫১ ধারায় বন্দর থানার চর ইসলামপুর গ্রামের মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীরকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
মাদকসেবী গ্রেপ্তার ১০: অভিযানকালে মাদক সেবনের অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়। তারা হলেন— বন্দর থানার কামতাল মালিভিটা গ্রামের মোঃ রুহুল আমিন (২৬), সোনারগাঁয়ের টেংগরচর গ্রামের ইমরান হোসেন ওরফে রনি (৩২), রতনপুর গ্রামের মাসুদ রানা (২১), শেরপুর জেলার নকলা থানার দুধুরিয়া গ্রামের মোঃ খোরশেদ আলম (৪৮), কাঁচপুর এলাকার ভাসমান বাসিন্দা মোঃ রাতুন মিয়া (২১), পশ্চিম বেহাকৈর গ্রামের আল আমিন (২৭), বন্দর থানার বংশাসন গ্রামের টুকুন (৩০), বন্দর থানার গুতিবাজ গ্রামের (বর্তমানে সোনাপুরের ভাড়াটিয়া) মোঃ ইমন (২১), কলতাপাড়া গ্রামের মোঃ আলী নেওয়াজ (৩০) এবং মুছারচর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৮)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।