নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২২টি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় কেন্দ্র প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকদের নিবিড় তদারকিতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।