আজ | মঙ্গলবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে কবুতর চোর সন্দেহে অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাদিপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের গণসংযোগ সোনারগাঁয়ে যেসব এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাংবাদিক বাবুল মোশাররফ এর সপ্তম মৃত্যু বার্ষিকী আজ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ীরা, ১১ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: আ.লীগ-যুবলীগ নেতা ও ডাকাতসহ গ্রেপ্তার ১২ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩ সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, ইমন নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলা ও সন্ত্রাস দমন আইনসহ বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
২৪৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাস দমন আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, দস্যুতা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি রয়েছেন।

 

রোববার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুরের বাসিন্দা আবুল কালাম (৪৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ীর মো. মাসুদুজ্জামান (৩৮) এবং নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুরের মুসা মিয়া খোকন (৪৬)।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদাবাড়ীর মো. কাদির (৩৮), সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাদুরচরের মো. জুয়েল মিয়া (৩৮), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদীর মঞ্জুর হোসেন (৪৫), কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন এলাকার রমিজ (৬৩), নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদীর আফজাল হোসেন বকুল (৩৫) এবং সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও জাইদ্যেরগাঁওয়ের মোখলেছুর রহমান আমির (৪৫)।

মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ আনন্দ বাজার (পঞ্চবটি) এলাকার মো. সজিব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া মাদক সেবনের দায়ে মেঘনাঘাটের মো. ইকবাল (৩০), ছনপাড়ার মো. সাব্বির (২২), দামোদরদীর ইমরান (১৯), খৈতারগাঁওয়ের মো. জাহাঙ্গীর (৪০), বাড়ি চিনিশের মো. বাছেদ (৪৫) এবং সোনাপুর এলাকার বাসিন্দা নাইম (২৬), সজীব (২০), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮) ও শাওনকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া দস্যুতা মামলায় রতনপুর এলাকা থেকে মো. আরাফাত (২০) নামে একজনকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নানাক্ষীর মো. রাকিব (২৯) ও কাঁচপুর পূর্বপাড়ার ইয়াকুবকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ২২ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution