আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, সাগর নামে এক যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান: ধর্ষণ, ডাকাতি ও নাশকতার আসামিসহ গ্রেফতার ১৯ সোনারগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ৮ সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, খামারিকে জরিমানা কাঁচপুরে ফারুককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১

সোনারগাঁয়ে ফেসবুকে আওয়ামী লীগকে সমর্থন করে পোস্ট, সাগর নামে এক যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্ডা–সিংলাবো গ্রামের সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা অসুস্থ এবং মা অসুস্থ ও প্রতিবন্ধী। পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে, দুবেলা খাবারের ব্যবস্থা করাও তাদের জন্য কষ্টসাধ্য।

স্থানীয়দের দাবি, সাগর কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন এবং এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলেন। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে অসহায় পরিবারের একমাত্র ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় পরিবারটি চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

স্থানীয়দের প্রশ্ন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মত প্রকাশের কারণে একজন দরিদ্র পরিবারের সন্তানকে গ্রেপ্তার হতে হলে, তার অসহায় পরিবারের দায়িত্ব নেবে কে?

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution