আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সোনারগাঁওয়ে চিকিৎসককে মারধরের চেষ্টা: ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ গ্রেপ্তার ১২ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে হাজী আলমগীর ফাউন্ডেশন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ১৫ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান হোসেন নজরুল বর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় মাহেমুমা সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীদের নামে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ১৪ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মিনু ও তাঁর ছেলে আটক

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
১২১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫ পিস ইয়াবাসহ মিনু ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের আওতাধীন তালতলা তদন্ত কেন্দ্রের একটি দল দুপুর সোয়া ১টার দিকে জামপুর ইউনিয়নের তালতলা টানপাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি মিনুর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি তল্লাশি করে ৩৫ পিস ইয়াবাসহ মিনু ও তাঁর ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা জানান, আটক মিনু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ঘটনায় আটক মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution