আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ‘সবকিছুই পর্যবেক্ষণে রাখছি, দেখা হবে আমলনামা জমা দেওয়ার সময়’: খাইরুল ইসলাম সজীবের ফেসবুক পোস্ট ঘিরে সোনারগাঁয়ে মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও শিশু বলাৎকার মামলার আসামিসহ গ্রেপ্তার ২২ সোনারগাঁওয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক

সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাসান আলী (৪০) নামের এক গাড়ি চালকের ফ্ল্যাটে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮/১০ জনের ডাকাত দল বাড়ির সিড়ি কোটার গেইট কেটে দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি রুপা, ৫ আনা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ ২ লক্ষাধিক টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে জৈনপুর গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাসান আলী জানান, উপজেলার পিরোজপুর ইউপি’র পিরোজপুর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে তিনি। পেশায় একজন বাস চালক। কয়েকদিন আগে জৈনপুর (মোড়) গ্রামের ফারুক মিয়ার বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে আসেন। মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে বাড়ির সিড়ি কোটার গেইটের তালা কেটে হাসান আলীর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ৩ বছরের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র (চাপাতি) ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে হাসান আলীকে বেধেঁ ফেলে মুখোশধারী ডাকাত দলের ৩ সদস্য। তাদের কাছে চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল। পরে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন, ১৬ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে চলে গেলে হাসান আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায়। পরবর্তিতে সকালে হাসান আলী সোনারগাঁ থানায় ফোন দিলে থানা থেকে জানানো হয় যে, শ্রমিক অসন্তোষের কারণে পুলিশ ব্যস্ত আছে। এদিকে একটি সূত্র জানায়, ডাকাতির সময় ওই ভবনের নীচে ও আশপাশে মুখোশ পরিহিত আরো কয়েকজন দাড়িয়ে ছিল। ডাকাতি হওয়া বাড়ি সংলগ্ন রওকত মিয়ার টিনের একটি ঘরে তার ছেলে মাহফুজের নেতৃত্বে সেখানে মাদক ব্যবসায়ী ও ডাকাত দল অবস্থান করে। সে ঘরেই ডাকাতি করার অস্ত্র রাম দা, রড, লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র রাখা হয়। স্থানীয় মাদকাসক্ত ও ছিঁচকে চোর মাহফুজ, নাঈম ও লিটনের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না। কেউ তাদের প্রতিবাদ করলে তারা প্রকাশ্যে রামদা নিয়ে হুমকি ধামকি দেয় ও মারধর করে। এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আঃ বারিক জানান, ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে চোর ডাকাত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তারে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution