আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ

সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হারের দিক দিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। অপরদিকে, মাত্র ২৩ শতাংশ পাসের হার নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে ঐতিহ্যবাহী সোনারগাঁ সরকারি কলেজ।

​ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে উল্লেখযোগ্য ফারাক লক্ষ্য করা গেছে। ৫৪.৬১ শতাংশ পাসের হার অর্জন করে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ উপজেলায় প্রথম স্থান লাভ করেছে। তবে প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

​৪৮.৩৬ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। প্রতিষ্ঠানটি থেকে উপজেলায় সর্বোচ্চ ২টি জিপিএ-৫ এসেছে। ৪২.৪৭ শতাংশ পাস নিয়ে তৃতীয় অবস্থানে হোসেনপুর কলেজ এবং ৪০.৫৪ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ।

​তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে— ৩৯.০৫ শতাংশ পাসের হার নিয়ে সিনহা স্কুল এন্ড কলেজ পঞ্চম, ৩৩.৭৫ শতাংশ নিয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ ষষ্ঠ, ২৮.৫৭ শতাংশ নিয়ে বারদী স্কুল এন্ড কলেজ সপ্তম, ২৭.০৯ শতাংশ নিয়ে সোনারগাঁ আইডিয়াল কলেজ অষ্টম এবং ২৬.০০ শতাংশ পাসের হার নিয়ে সোনারগাঁ নলেজ কিং কলেজ নবম অবস্থানে রয়েছে।

​এদিকে উপজেলার প্রধান ও অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ সোনারগাঁ সরকারি কলেজের ফলাফল নিয়ে চরম অসন্তোষ দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে পাসের হার নেমে এসেছে মাত্র ২৩.০০ শতাংশে, যা উপজেলার মধ্যে সর্বনিম্ন। কলেজটি থেকে মাত্র ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

​সরকারি কলেজের এমন ফল বিপর্যয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাঁরা দ্রুত শিক্ষার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় তদারকির দাবি জানিয়েছেন।

​এক নজরে সোনারগাঁ উপজেলার এইচএসসি ফলাফল:

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution