আজ | বৃহস্পতিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
৫২ বার দেখা হয়েছে

নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবী ও দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাদকসেবীরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মো. নাছির (৩০), বন্দরের লম্ভাদরদী এলাকার কবির হোসেন (৩০), মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার মো. মেহেদী হাসান (২২), বরিশালের হিজলা এলাকার মো. বিল্লাল (২১), যশোরের লোহাগড়া এলাকার মো. শামীম (৩৫), সোনারগাঁয়ের দৌলরদী এলাকার সুজন (২৪), কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকার মো. সারোয়ার (২৭), চট্টগ্রামের দক্ষিণ নায়েরপুর এলাকার মো. রুবেল মিয়া (৩০), সোনারগাঁয়ের ইছাপাড়া এলাকার মো. নবী (২৪) ও আব্দুর রহমান (৪৫) এবং দিনাজপুরের চাকিনিয়া এলাকার মোকছেদ আলী (২৫)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সোনারগাঁয়ের বরগাঁও এলাকার মো. জহিরুল ইসলাম (৩০) ও হাবিবপুর এলাকার সাদ্দাম হোসেনকে (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: সোনারগাঁ থানা পুলিশ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution