আজ | বুধবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি, ঐক্যের ডাক সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: শম্ভুপুরা ইউনিয়ন দলের খেলোয়াড় বাছাই, থাকছে ১০টি খেলা সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপের অভিযোগ, থানায় মায়ের লিখিত অভিযোগ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার কবরস্থানের পাশে ময়রার ডাম্পিং ষ্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে চারটি চুনা কারখানা ভেঙ্গে দিলো তিতাস সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৭ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শোভাযাত্রা বের করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে শুরু হয়ে পিরোজপুর এলাকায় গিয়ে শেষ হয়।

 

এসময় পিরোজপুর এলাকার শুকতারা ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব।

সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, রুবেল হোসেন, কাউসার মিয়া, সোহেল রানা, নোবেল মীর, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, আল আমিন, বারদী ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, দেলোয়ার হোসেন দিলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র এখনও আছে। কিছু শয়তানরা এখনও ষড়যন্ত্র করছে। যুবদলের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় প্রস্তত আছে।

তিনি বলেন, সোনারগাঁয়ের কাপুরুষের দল নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ‘আমরা আসছি’। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাতাশ বছর লড়াই করি নাই, আমরা রাজপথে লড়াই করেছি। আমাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছিল, প্রত্যেকটা রাজপথেই হয়েছিল। আন্দোলন সংগ্রাম রাজপথে মোকাবিলা করা হবে।

তিনি আরো বলেন, কাপুরুষের দল ধানমন্ডি, কাকরাইল, পল্টন গুলশানসহ বিভিন্ন রেস্তোরাঁয় বসে গোপনে মিটিং করলে আর ফেসবুকে স্ট্যাটাস দিলেই আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে রাজপথে এসে আমাদের সাথে লড়াই, আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে জনগণের সমর্থন লাগে। তাদের কি জনগণের কি সমর্থন আছে?।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution